প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন -সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন। আপনাদের দিনে যে কর্মঘণ্টা তা যথাযথভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে বলে মন্তব্য করেছেন নব নিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শেরেবাংলা নগরে সমাজকল্যাণ অধিদপ্তরে ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ। কিন্তু তৃণমূল মানুষের এ কাজ করতে গিয়ে কোনো অভিযোগ যেন না শুনি। কোথাও ফাইল আটকে রাখার খবর যেন না শুনি। এ ধরনের কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না।
মন্ত্রী বলেন, তৃণমূল সাধারণ মানুষের সেবা, সুরক্ষা, কর্মসংস্থানসহ নানাবিধ সুবিধায় সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে। এ কাজ করতে গিয়ে কোথাও যেন কারও বিরুদ্ধে অভিযোগ শুনতে না পাই। আমি রাজনীতির মানুষ। আমি সারা দেশ চষে বেড়ানোর মানুষ। আমি জেলা উপজেলা এমনকি গ্রামে পর্যন্ত ঘুরে বেড়াব। সাধারণ মানুষের কাছ থেকে যেন শুনতে না পাই আপনারা অমুক কর্মকর্তা সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।