প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মোটরসাইকেল-অটোরিকশার অগ্রিম আয়কর বাতিল
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে দেশের লাখ লাখ যানবাহন ব্যবহারকারী বড় ধরনের আর্থিক চাপ থেকে মুক্তি পেলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপের কথা ছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, এই কর আরোপ করা সম্ভব হলে সরকারি কোষাগারে অন্তত আড়াই হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব জমা হতো।
সরকারের এই পরিকল্পনার খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মোটরসাইকেল মালিকরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা জানান, ব্যবহারকারীরা ইতোমধ্যে নিবন্ধন ফি ও রোড ট্যাক্সসহ অন্যান্য কর পরিশোধ করায় নতুন এই কর তাদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। পরবর্তীতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ও সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। প্রধানমন্ত্রী প্রথমে করের হার অর্ধেক করার এবং চূড়ান্ত পর্যায়ে জনস্বার্থ বিবেচনায় তা পুরোপুরি বাতিলের নির্দেশনা দেন।
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের মালিকদের বাধ্যতামূলকভাবে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে। বর্তমানে শুধু সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, জিপ, বাস এবং ট্রাকের মতো যানবাহনের ক্ষেত্রেই অগ্রিম আয়কর চালু রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)