প্রধানমন্ত্রীর সেই ‘৪০০ কোটি টাকার পিয়ন’ কে?
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯২ শামসী সন , ১৬ জুলাই, ২০২৪ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে, পিয়ন, যে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা।’
যদিও ইতিমধ্যে আলোচিত জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাহাঙ্গীরের বড় ভাই মীর হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই পিয়নের পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেয়া না হলেও এরই মধ্যে চাউর হয়েছে, তার নাম জাহাঙ্গীর আলম ওরফে ‘পানি জাহাঙ্গীর’। নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে তার বাড়ি। বাবা মৃত রহমত উল্ল্যাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকাকালে সুধাসদনে কাজ করতো জাহাঙ্গীর। সে সেখানে আগত অতিথিদের পানি এগিয়ে দিতো। এই কারণে তার নাম হয় ‘পানি জাহাঙ্গীর’।
পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করে জাহাঙ্গীর। কিন্তু সে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতো। লাইসেন্সকৃত পিস্তল নিয়ে ঘুরতো। অভিযোগ আছে, বিভিন্ন তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছে সে। নোয়াখালী ও ঢাকায় গড়েনে বিপুল সম্পদ।
রাজনীতিতে নেমে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেন জাহাঙ্গীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশনও তুলেছিলেন। সেটা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সংসদ সদস্য হওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেন। লাখ লাখ টাকা ব্যয়ে বিশাল বহর নিয়ে সভা-সমাবেশও করেছেন। যদিও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বিভিন্ন সময়ে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতো জাহাঙ্গীর। যাতায়াতের জন্য ব্যবহার করতো হেলিকপ্টার।
রাজধানীতে জাহাঙ্গীরের একাধিক প্লট-ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে। তার স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট আছে ধানমন্ডিতে। নোয়াখালীর মাইজদী শহরের হরি নারায়ণপুরে আটতলা বাড়ি রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে।
ধানমন্ডির আলিশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান রয়েছে জাহাঙ্গীরের। মিরপুরে আছে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)