প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছালো আমিরাতের প্রেসিডেন্টের কাছে
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এই কূটনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য।
গত বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির বার্তাটি আনুষ্ঠানিকভাবে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে হস্তান্তর করেন। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।
লিখিত বার্তায় প্রধানমন্ত্রীর কাছে দুই দেশের পারস্পরিক স্বার্থ, ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে।
উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা, যার মধ্যে উভয় দেশের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের আবুধাবি দূত তারেক আহমেদ উল্লেখযোগ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)