প্যানিক বায়িং হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন -জ্বালানিমন্ত্রী
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বৈশি^ক জ্বালানি অস্থিরতার মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা শুরু হলে তা সামাল দেওয়া কঠিন হবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে তিনি বলেন, বিশ^জুড়েই জ্বালানি সংকট একটি বড় বাস্তবতা। বাংলাদেশেও এর প্রভাব রয়েছে, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ অবস্থায় জনগণের প্রতি তার আহ্বান-প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনতে হবে, অপ্রয়োজনে মজুত করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কৃত্রিম সংকট তৈরি হতে পারে।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে ওই সংসদ সদস্য অভিযোগ করেন, “জ্বালানি সংগ্রহ করতে গিয়ে জনপ্রতিনিধিরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। কোথাও কোথাও পাম্পে তেল না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে তার নির্বাচনি এলাকা বাউফলে পেট্রোল পাম্প না থাকায় ডিলারদের অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।”
অনেক ক্ষেত্রে দোকান বন্ধ রেখে বাসাবাড়িতে তেল বিক্রির অভিযোগও তোলেন তিনি।
এ বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে। তবে কোনো এলাকায় ডিলাররা ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রাখলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা ব্যবস্থা নেবে।”
দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনার প্রসঙ্গে তিনি বলেন, বৈশি^ক পরিস্থিতিতে অনেক দেশই সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। বাংলাদেশও সেই বাস্তবতায় জ্বালানি সাশ্রয়ের জন্য জনগণের সহযোগিতা কামনা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)