প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
এর আগে, গ্রহ থাকা বিভিন্ন নক্ষত্রব্যবস্থা থেকে রেডিও সংকেত শনাক্ত করা হলেও, সেগুলো যে প্রদক্ষিণরত গ্রহ থেকেই এসেছে, নাকি গ্রহটির চারপাশের নক্ষত্র থেকে এসেছে, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
সংকেতটি আসছে এক্সোপ্ল্যানেটটির অরোরা বা মেরুজ্যোতি থেকে। চার্জযুক্ত কণাগুলো যখন গ্রহটির বায়ুম-ল ও চৌম্বকক্ষেত্রের বিভিন্ন অবস্থার সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন শক্তি নির্গত হয় এবং এর ফলে অরোরা তৈরি হয়। পৃথিবীতেও অরোরা দেখা যায়, যা উত্তর ও দক্ষিণ মেরুর আলো হিসেবে পরিচিত।
গবেষকেরা তাদের গবেষণাপত্রে লিখেছে, ‘যদিও সৌরজগতের গ্রহগুলো এবং কিছু অতি-শীতল ছোট নক্ষত্রে অরোরাজনিত রেডিও বিস্ফোরণ দেখা যায়, কিন্তু এর আগে কোনো রেডিও সংকেতকে তার নক্ষত্রের পরিবর্তে কোনো অতিরিক্ত-সৌরজাগতিক গ্রহের সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত করা সম্ভব হয়নি। আমরা দশমিক ৮৫ থেকে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে দ্রুত, পুনরাবৃত্ত এবং অত্যন্ত বৃত্তাকারভাবে পোলারাইজড বিস্ফোরণ, পাশাপাশি স্থায়ী নির্গমনও শনাক্ত করেছি।’
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত মিরক্যাট রেডিও টেলিস্কোপ অ্যারে ব্যবহার করে গবেষকরা ২০২৫ ও ২০২৬ সালে চারটি পৃথক সময়ে এই ফ্রিকোয়েন্সিগুলো পর্যবেক্ষণ করে। টেলিস্কোপ অ্যারের মূল লক্ষ্য ছিল বেটা পিক্টোরিস নক্ষত্রটি, যা পৃথিবী থেকে প্রায় ৬৩ দশমিক ৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নক্ষত্রকে ঘিরে তিনটি পরিচিত গ্রহ রয়েছে-বেটা পিক্টোরিস বি, বেটা পিক্টোরিস সি এবং বেটা পিক্টোরিস ডি।
পর্যবেক্ষণে যে সংকেত পাওয়া যায়, সেগুলো ছিল ছোট, বারবার ফিরে আসা রেডিও তরঙ্গের বিস্ফোরণ। রেডিও তরঙ্গগুলো ছিল অত্যন্ত শক্তিশালীভাবে বৃত্তাকারভাবে পোলারাইজড। অরোরা থেকে নির্গত সংকেতের ক্ষেত্রে এটি একটি প্রচলিত বৈশিষ্ট্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












