২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
২০২৬ সালের সেপ্টেম্বর বিষুব ২৩ সেপ্টেম্বর। ঢাকার স্থানীয় সময় অনুযায়ী এই বিষুব ঘটছে সকাল ৬টা ৫ মিনিটে। তবে ‘দিন-রাত সমান’ কথাটি শুনে মনে হতে পারে ঠিক ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত হবে। বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। ঢাকায় গতকাল সূর্যোদয় ছিলো প্রায় সকাল ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত প্রায় বিকেল ৫টা ৫৪ মিনিটে; অর্থাৎ দিনের আলো প্রায় ১২ ঘণ্টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড।
অর্থাৎ দিন ও রাতের দৈর্ঘ্য একে অপরের খুব কাছাকাছি ছিলো।
বিষুব কী?
সহজ করে বললে, বছরে এমন দুটি সময় আসে যখন পৃথিবীর দুই গোলার্ধ সূরে্যর আলো প্রায় সমানভাবে পায়। এই সময় পৃথিবীর বিষুবরেখার ওপর সূরে্যর আলো প্রায় সরাসরি পড়ে। ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন-রাতের দৈর্ঘ্যের পার্থক্য অনেকটাই কমে যায়।
বছরে সাধারণত দুটি বিষুব হয়। একটি মার্চে, অন্যটি সেপ্টেম্বরে। মার্চের বিষুবের পর উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে শরৎ শুরু হয়। আবার সেপ্টেম্বরের বিষুবের পর উত্তর গোলার্ধে শরৎ এবং দক্ষিণ গোলার্ধে বসন্তের ঋতু শুরু হয়।
কেন দিন-রাত প্রায় সমান হয়?
এর মূল কারণ পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান এবং সূর্যকে ঘিরে পৃথিবীর পরিক্রমণ। পৃথিবী তার কক্ষপথের সঙ্গে পুরোপুরি সোজা অবস্থায় ঘোরে না। এর ঘূর্ণন অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে আছে। এই হেলে থাকার কারণেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূরে্যর আলো পাওয়ার পরিমাণ বদলায়। কখনো উত্তর গোলার্ধ সূরে্যর দিকে বেশি ঝুঁকে থাকে, কখনো দক্ষিণ গোলার্ধ। কিন্তু বিষুবের সময় পৃথিবীর অবস্থান এমন হয় যে সূরে্যর আলো বিষুবরেখার ওপর প্রায় সরাসরি পড়ে। ফলে দুই গোলার্ধে দিনের আলো ও রাতের সময়ের ব্যবধান অনেকটা কমে আসে।
তাহলে ঠিক ১২ ঘণ্টা দিন-রাত হয় না কেন?
এখানেই রয়েছে মজার বিষয়। ‘ইকুইনক্স’ শব্দটির অর্থ সমান রাত-অর্থাৎ দিন ও রাত প্রায় সমান। কিন্তু বাস্তবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হিসাব করার পদ্ধতির কারণে দিন-রাত ঠিক ১২ ঘণ্টা করে হয় না।
আমরা সাধারণত সূর্যোদয় বলতে সূরে্যর ওপরের প্রান্ত দিগন্তে ওঠাকে এবং সূর্যাস্ত বলতে ওপরের প্রান্তটি দিগন্তের নিচে চলে যাওয়াকে বুঝি। পাশাপাশি পৃথিবীর বায়ুম-ল সূরে্যর আলোকে কিছুটা বাঁকিয়ে দেয়। ফলে সূর্য প্রকৃত অবস্থানের তুলনায় একটু আগে উঠেছে বা একটু পরে অস্ত গেছে বলে মনে হয়। এই কারণে বিষুবের দিনেও অনেক জায়গায় দিনের আলো ঠিক ১২ ঘণ্টা থাকে না।
এছাড়া সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নির্ধারণের ক্ষেত্রেও সূরে্যর ওপরের প্রান্তকে বিবেচনা করা হয়। তাই বিষুবের দিনেও দিনের দৈর্ঘ্য অনেক জায়গায় ১২ ঘণ্টার চেয়ে সামান্য বেশি হতে পারে। ঢাকার ক্ষেত্রেও গতকাল (২৩ সেপ্টেম্বর) ঠিক সেটিই দেখা গেছে।
যেসব পরিবর্তন হবে?
সেপ্টেম্বরের বিষুবের পর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে এবং রাত দীর্ঘ হতে থাকে। অর্থাৎ বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে সামনে সূরে্যর আলো পাওয়ার সময় ক্রমশ কমবে।
ঢাকার হিসাবেও সেই পরিবর্তন দেখা যায়। ২৩ সেপ্টেম্বর দিনের দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড থাকলেও পরদিন তা প্রায় ১২ ঘণ্টা ৫ মিনিট ২২ সেকেন্ডে নেমে আসে। এরপর প্রতিদিনই দিনের দৈর্ঘ্য আরও কিছুটা করে কমতে থাকে।
বছরে দুইবার এমন হয়:
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার অক্ষের হেলানো অবস্থান বজায় রাখে। ফলে বছরের একেক সময়ে সূরে্যর আলো একেক গোলার্ধে বেশি পড়ে। মার্চ ও সেপ্টেম্বরের বিষুবের সময় সেই পার্থক্য সবচেয়ে কমে আসে। তাই বিষুব শুধু দিন-রাতের হিসাবের বিষয় নয়, পৃথিবীর ঋতু পরিবর্তনের সঙ্গেও এটি সরাসরি যুক্ত।
আমরা প্রতিদিন সূর্যোদয়-সূর্যাস্ত দেখি, কিন্তু পৃথিবীর মহাজাগতিক গতির কারণে সেই সময়ের হিসাব প্রতিদিনই একটু একটু করে বদলাচ্ছে। গতকালের প্রায় সমান দিন-রাতও সেই বিশাল মহাজাগতিক ছন্দেরই একটি অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












