প্রথমবারের মতো আইএমও পেলো বাংলাদেশ কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক:
সামুদ্রিক অভিযানে অবদানের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর সদস্যরা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) থেকে প্রশংসাপত্র পেয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর ক্রুরা পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই সাহসিকতা ও দৃষ্টান্তমূলক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আইএমও কর্তৃপক্ষ ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর নৌসদস্যদের প্রশংসাপত্র দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।