প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে -উপদেষ্টা রিজওয়ানা
রাজনীতি কিংবা নির্বাচন সব ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে বলে মন্তব্য করেছে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলে।
সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা দষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলে, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল সেটির অবসান হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে সে বিলেছে, আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।