ফিলিস্তিনকে স্বীকৃতি:
প্রতিশোধ না নিতে সন্ত্রাসী ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাজ্য
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় প্রতিশোধ না নিতে সন্ত্রাসী ইসরায়েলকে আগাম সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেছে, সে দখলদার ইসরায়েলকে সতর্ক করেছে, তারা যেন যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের আরও কিছু অংশ দখল না করে।
গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে এক সাক্ষাৎকারে সে এ কথা বলে।
যুক্তরাজ্য তাদের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য একটি পরিবর্তন এনে গত রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিবিসির এক প্রশ্নের জবাবে কুপার জানায়, দখলদার ইসরায়েল এই ঘোষণাকে পশ্চিম তীরের আরও কিছু অংশ দখলের অজুহাত হিসেবে নেবে কি না, তা নিয়ে সে উদ্বিগ্ন। তবে সে বলেছে, সে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছে, সে এবং তার সরকারের অবশ্যই তা করা ঠিক হবে না।
কুপার বলেছে, “আমরা স্পষ্ট করে বলেছি যে, আমরা দখলদার ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের সর্বোত্তম উপায় হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায়বিচার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তা রক্ষার জন্য করা হয়েছে এবং এটি করতে সক্ষম হওয়ার জন্য আমরা এই অঞ্চলজুড়ে সকলের সাথে কাজ চালিয়ে যাবো। ”
সে বলেছে, “আমরা যেমন ইসরায়েলকে স্বীকৃতি দেই যে ইসরায়েল রাষ্ট্র... তেমনি আমাদের ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে। ”
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুপার মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি কাঠামো তৈরিতে আন্তর্জাতিক ঐকমত্য তৈরির জন্য জাতিসংঘের সম্মেলনে জোর দেবে।
উল্লেখ্য, ফিলিস্তিনকে একাধিক দেশ স্বীকৃতি দেয়ার হিড়িক পড়ায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি সন্ত্রাসবাদকে পুরষ্কার দেওয়ার মতো।
নেতানিয়াহু প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র ‘হবে না’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












