প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গাজায় বহু ইসরাইলী সেনা মারা পড়ছে
আল ইহসান ডেস্ক:
আনাদোলু জানায়, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ও ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারাইয়া আল-কুদস এর যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক যান ও সেনাদের ওপর হামলা চালিয়েছেন।
আলকাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের পশ্চিমে নাসের হাসপাতালের উপকন্ঠে একটি ভবনে লুকিয়ে থাকা একদল সেনার ওপর হামলা চালায়। যোদ্ধারা এ হামলায় দুর্গ বিধ্বংসি টিবিজে গোলা ব্যবহার করা হয়।
এ হামলায় ইসরায়েলি সেনাদের অনেকে হতাহত হয়েছে। আল-কাসসাম ব্রিগেড জানায়, হামলার পর হতাহত সেনাদের সরিয়ে নিতে সেখানে ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়।
হতাহতের প্রকৃত চিত্র গোপন করে ইসরায়েল এ হামলায় তাদের ১৭ সেনার হতাহতের কথা স্বীকার করেছে। ইসরাইলী মিডিয়াগুলোও দখলদার ইসরাইলী সেনাদের হতাহত ও পরাজয়ের প্রকৃত খবর প্রকাশ করছে না।
টাইমস অব ইসরায়েল শুধু এতটুকু স্বীকার করেছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার দক্ষিণে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক কমান্ডো নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আহত ৬ জনের অবস্থা আশংকাজনক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।