প্রতিদিন ১ কিমি হাঁটলে এক মাসে ওজন কি কমবে?
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
হাঁটা এমন একটি ব্যায়াম, যা যে কোনো বয়সের মানুষ খুব সহজেই করতে পারেন। এর জন্য আলাদা কোনো যন্ত্রপাতি বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞদের মতে, হাঁটা শুধু শরীরের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। প্রতিদিন নিয়ম করে হাঁটলে মন সতেজ থাকে, মানসিক চাপ কমে এবং নিজের জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যায়। পাশাপাশি এটি শরীরকে সচল রাখে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
১ কিমি হাঁটলে কি হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১ কিলোমিটার হাঁটা একটি ভালো অভ্যাসের শুরু হলেও এটি একা উল্লেখযোগ্য ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। কারণ ওজন কমা নির্ভর করে শরীরের ক্যালোরি ব্যালান্সের ওপর।
গড় হিসেব অনুযায়ী, যদি কেউ প্রতিদিন ১ কিমি হাঁটেন এবং খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন না আনেন, তবে এক মাসে প্রায় ১২০০ থেকে ২০০০ ক্যালরি পর্যন্ত খরচ হতে পারে। এর ফলে শরীর থেকে আনুমানিক ০.১৫ থেকে ০.২৫ কিলোগ্রাম মেদ কমতে পারে। অর্থাৎ বড় কোনো পরিবর্তন চোখে পড়বে না। তবে এর ইতিবাচক দিক হলো শরীর সক্রিয় থাকবে এবং একটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে উঠবে।
ওজন কমানোর প্রক্রিয়া শুধু হাঁটার দূরত্বের ওপর নির্ভর করে না, বরং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এতে ভূমিকা রাখে।
শরীরের ওজন: শরীরের বর্তমান ওজন একটি বড় ফ্যাক্টর। যাদের ওজন বেশি, তারা একই পরিমাণ হাঁটায় তুলনামূলক বেশি ক্যালোরি খরচ করেন।
বিএমআর: বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। কারো মেটাবলিজম ধীর হলে তার শরীরে ফ্যাট কমার গতি তুলনামূলক কম হয়।
হাঁটার গতি: সাধারণ হাঁটার চেয়ে দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং (ঘণ্টায় ৫-৬ কিমি) অনেক বেশি কার্যকর। এতে হৃদস্পন্দন বাড়ে এবং ক্যালোরি খরচও বেশি হয়।
খাদ্যাভ্যাস: অনেকেই হাঁটার পর অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খান, যা হাঁটার উপকারিতাকে নষ্ট করে দেয়। তাই নিয়ন্ত্রিত ও পুষ্টিকর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পর্যাপ্ত ঘুম: মানসিক চাপ এবং হরমোনের ভারসাম্য (যেমন থাইরয়েড বা পিসিওএস) ওজন কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
বাস্তবসম্মত প্রত্যাশা রাখা জরুরি:
অনেকেই দ্রুত ফলাফল পাওয়ার আশায় হাঁটা শুরু করেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে হতাশ হয়ে পড়েন। বাস্তবতা হলো, ১ কিমি হাঁটা ওজন কমানোর একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শরীরকে প্রস্তুত করে এবং ধীরে ধীরে বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












