৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
সম্প্রতি নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর প্রথম উচ্চ-রেজোলিউশনের কিছু ছবি তুলেছেন, যা ইতোমধ্যেই প্রকাশ করেছে নাসা।
নাসা জানিয়েছে, চূড়ান্ত ইঞ্জিন বার্ন সম্পন্ন করার পরই এই ছবিগুলো তোলা হয়, যা মহাকাশযানকে চাঁদের দিকে সঠিক পথে এগিয়ে দেয়।
প্রকাশিত ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো, ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যায়, পৃথিবীর বিশাল নীল পানিরাশি আটলান্টিক মহাসাগর- যা বায়ুম-লের আলোয় বেষ্টিত। একইসঙ্গে দুই মেরুতে সবুজ অরোরা বা মেরুজ্যোতিও দৃশ্যমান।
ছবিতে পৃথিবীকে উল্টোভাবে দেখা যাচ্ছে- বাম দিকে পশ্চিম সাহারা ও আইবেরিয়ান উপদ্বীপ, আর ডানদিকে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ। নিচের ডানদিকে উজ্জ্বল একটি গ্রহও দেখা যায়, যেটিকে নাসা শুক্র গ্রহ হিসেবে শনাক্ত করেছে।
আরেকটি ছবিতে দেখা যায়, পৃথিবী দিন ও রাতের মাঝামাঝি একটি সীমারেখায় বিভক্ত- যাকে ‘টার্মিনেটর’ বলা হয়। পরে প্রকাশিত আরেক ছবিতে প্রায় সম্পূর্ণ অন্ধকার পৃথিবীতে মানুষের তৈরি বৈদ্যুতিক আলোর ঝলক দেখা যায়।
এই ছবিগুলো তোলা হয় ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন সফলভাবে সম্পন্ন করার পর। এই গুরুত্বপূর্ণ ধাপটি মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করে চাঁদের দিকে যাত্রা শুরু করতে সহায়তা করে।
আর্টেমিস-২ মহাকাশযানটিকে চাঁদের দূরবর্তী পাশ ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করেছে। প্রথমদিকে দূরত্বের কারণে পৃথিবীর ছবি তুলতে কিছুটা সমস্যায় পড়লেও পরে সেটি আর বাধা হয়ে থাকেনি।
নাসা ২০২৬ সালের এই দৃশ্যের সঙ্গে ১৯৭২ সালে অ্যাপোলো- ১৭ মিশনের তোলা ছবির তুলনাও প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, ‘গত ৫৪ বছরে আমরা অনেক এগিয়েছি, কিন্তু একটি বিষয় বদলায়নি- মহাকাশ থেকে আমাদের পৃথিবী এখনও অপূর্ব সুন্দর।’ সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












