প্রতিদিন পেয়ারা খাওয়ার অসাধারণ উপকারিতা
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পেয়ারা শুধু সুস্বাদু নয়, এটি স্বাস্থ্যকর একটি ফল হিসেবেও পরিচিত। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি-৬ এবং ভিটামিন সি। পাশাপাশি পেয়ারা ফাইবার ও পটাসিয়ামেরও ভালো উৎস।
প্রতিদিন একটি করে পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে ও প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে গাঁটের ব্যাথা ও বাতের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা খুব উপকারী। পেয়ারা ডায়াবেটিক রোগীদের জন্যও নিরাপদ, কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। এ ছাড়া, এতে থাকা ভিটামিন বি-৬ ও নিয়াসিন মস্তিষ্কে রক্ত সঞ্চালন উন্নত করে, যার ফলে মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।
ওজন কমাতে চাইলে পেয়ারাকে রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষু পেট ভরা অনুভব করায়, ফলে ক্ষুধা কম লাগে। সকালে খালি পেটে একটি পেয়ারা খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর। পেয়ারা খেলে পেট ঠা-া থাকে এবং পিত্তজনিত সমস্যা প্রশমিত হয়।
এর শীতল প্রভাব পেটের জ্বালা বা অস্বস্তি কমাতেও সহায়ক।
পেয়ারার আরো উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, গাঁটের ব্যথা ও প্রদাহ কমায়, পেট ঠা-া রাখে ও হজমে সাহায্য করে।
পেয়ারা সহজলভ্য ও দামে সাশ্রয়ী একটি ফল-আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখা স্বাস্থ্যকর একটি অভ্যাস হয়ে উঠতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












