প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে -স্বাস্থ্যমন্ত্রী
দিনাজপুর সংবাদদাতা:
বাংলাদেশের প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল জুমুয়াবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আগে দেশে এত মেডিকেল কলেজ ছিল না। মাত্র আটটা মেডিকেল কলেজ ছিল। এখন সরকারি মেডিকেলের সংখ্যা ৩৭টি। আর বেসরকারি ৭০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রতিটি জেলা শহরে একটি করে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।