রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জনশক্তি রপ্তানি ধাপে ধাপে দুর্নীতি:

প্রতারিত ভুক্তভোগীরা টাকা ফেরত পাননি

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, সকাল ৭:৩৮

নিজস্ব সংবাদদাতা:
কিশোরগঞ্জের বাসিন্দা শামীম মিয়া (২৫)। তিনি সেই ১৮ হাজার বাংলাদেশি কর্মীর একজন, যারা গত বছরের মাঝামাঝি মালয়েশিয়া যেতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসতে বাধ্য হয়েছিলেন। তাদের মালয়েশিয়া যেতে না পারার কারণ ছিল নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে না পারা ও ফ্লাইটের টিকিট না পাওয়া। শামীম দালালদের হাতে প্রায় সাড়ে ৫ লাখ টাকা দিয়েছিলেন।
তবে মালয়েশিয়া যেতে না পারলেও তিনি ফেরত পান মাত্র ২ লাখ টাকা। এখন তিনি রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দ্বিতীয়বার মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন। এ দফায় তাকে আবার ১ লাখ ৬২ হাজার টাকা দিতে হয়েছে।
শ্রমিক ও অধিকারকর্মীরা বলছেন, আগের নিয়োগের সঙ্গে দালালরা ব্যাপকভাবে জড়িত ছিল।
এ ছাড়া এতে টাকাও অনেক লাগত, যা সরকার নির্ধারিত ৭৯ হাজার টাকার চেয়ে অনেক বেশি।
‘আমি আট মাস আগে বিএমইটিতে (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) অভিযোগ দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত তারা আমাকে ডাকেনি। এর মধ্যে তিন মাস পরে একবার খোঁজ নিতে যাই।
সালিশের জন্য ডাকা হবে বলা হলেও পরে আর ডাকেনি,’ জানালেন শামীম।
শামীম একা নন। যারা নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়েছেন, তাদের মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়া ৭ হাজার ৮৮৩ জনের নাম তালিকাভুক্ত করেছে। বোয়েসেল আবেদন পুনরায় চালু করলে প্রায় ৪ হাজার আবেদন পড়ে এবং ২ হাজার ৯০০ জনের নাম মালয়েশিয়ার বৈধ তালিকায় থাকায় তারা নির্বাচিত হন। বর্তমানে তারা বোয়েসেলের আওতায় নির্মাণ খাতে প্রশিক্ষণ নিচ্ছেন।
কিন্তু ইতিপূর্বে দালালদের ৪ থেকে ৬ লাখ টাকা দেওয়ার পর এখন আবারও তাদের টাকা দিতে হচ্ছে। সরকার প্রথমে বলেছিল, যারা যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়া হবে বা রাষ্ট্রীয় খরচে তাদের পাঠানো হবে। বাস্তবে অনেকেই কিছুই পায়নি। কেউ কেউ স্বল্প পরিমাণ অর্থ ফেরত পেয়েছেন। আর মালয়েশিয়া যাদের নাম অনুমোদন করেছে, তাদের সবাইকে এখন ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জমা দিতে হচ্ছে।
ডব্লিউএআরবিই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, ‘সরকারের প্রথম দায়িত্ব ছিল দায়ী এজেন্সির কাছ থেকে শতভাগ টাকা আদায় করা। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। সরকার চাইলে অনেক রকম সোর্স থেকেই এসব কর্মীর টাকা দিতে পারত।’
‘ওয়েজআর্নার্স ওয়েলফেয়ার বোর্ড থেকে চাইলে এসব কর্মীর খরচ দেওয়া যেত, যদিও তা শ্রমিকেরই টাকা। এ ছাড়া ব্যাংকগুলোর সিএসআর ফান্ডসহ নানামুখী উৎস থেকে প্রতারণার শিকার এই কর্মীদের সহায়তা করা যেত,’ যোগ করেন তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও একই কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যেসব এজেন্সি এসব কর্মী পাঠাতে ব্যর্থ হয়েছিল, তাদের যদি লাইসেন্স বাতিলের শর্ত দিয়ে একটা ডেডলাইন দেওয়া যেত, তাহলে তারা হয় পুরো টাকা ফেরত দিত, অথবা এসব কর্মীকে যেভাবে হোক পাঠাতে বাধ্য হতো।’ বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ বলেন, ‘এমপ্লয়ার পে মডেল অনুযায়ী শুরুতে চেষ্টা করা হয়েছিল তারা যাতে ফ্রি অব কস্ট যেতে পারে। কিন্তু এভাবে কয়েক মাস অপেক্ষার পর মালয়েশিয়ার নিয়োগকর্তাদের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি।’
‘যেহেতু চলতি ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত সবাইকে পাঠানোর সময়সীমা নির্ধারণ করা রয়েছে, তাই আমরা অপেক্ষা না করে ন্যূনতম খরচে কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছি,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের মধ্যে সবাইকে পাঠাতে হবে, এ কারণে আর অপেক্ষা করা সম্ভব না হওয়ায় ন্যূনতম খরচে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৩ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৩ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৩ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৩ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৩ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৩ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৩ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৩ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৩ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৪ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৪ ঘণ্টা আগে