প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘ঢাকা-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্পটি একনেকে পাস হয় ২০১৪ সালে। ওই বছরের মার্চে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করে সড়ক বিভাগ। এ ধরনের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় একটি বাছাই কমিটির মাধ্যমে। যে কমিটির চেয়ারম্যান থাকেন সচিব। কিন্তু মন্ত্রী ওবায়দুল কাদের বাদ সাধলেন। তিনি জানিয়ে দিলেন, প্রকল্প পরিচালক নিয়োগ দেবেন তিনিই। সাতজনের সংক্ষিপ্ত তালিকা এবং জীবন বৃত্তান্ত দেওয়া হলো তার (ওবায়দুল কাদের) টেবিলে। দুই দিনের মধ্যেই ঠিকাদাররা যোগাযোগ শুরু করলেন তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে। ডিপিপিতে এ প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল ৭৫৭ কোটি টাকা। পরে তিন ধাপে বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারিত হয় ১৩৭৫ কোটি টাকা। সাতজনের মধ্যে একজন প্রকল্প পরিচালক হওয়ার জন্য ১০ কোটি টাকা দিতে রাজি হন। একজন ঠিকাদার এই অর্থ পরিশোধ করেন। শর্ত হলো, প্রকল্পের কাজ তাকে দিতে হবে। শেষ পর্যন্ত ‘প্রকল্প পরিচালক’ হিসেবে নিয়োগ পায় ওই সর্বোচ্চ ঘুষ দিতে সম্মত হওয়া ব্যক্তি।
ওবায়দুল কাদেরের রাজত্বে সড়ক পরিবহন ও সেতু বিভাগে এভাবেই প্রকল্প পরিচালক নিয়োগ হতো।
কমিশন বাণিজ্যের পাশাপাশি ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রেও মহাদুর্নীতি করেছেন। সড়ক ও জনপথ বিভাগের প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করার ক্ষেত্রে ওবায়দুল কাদের অগ্রিম টাকা নিতো।
ধরা যাক, একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হলো ১০০ কোটি টাকা। প্রথমেই ডিপিপি তৈরির ক্ষেত্রে প্রকল্পের ব্যয় ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতো। এরপর প্রকল্প পরিচালকের জন্য সড়ক ও জনপদ বিভাগ অভ্যন্তরীণভাবে প্রকল্প পরিচালক বাছাই প্রক্রিয়ার আয়োজন করত। সেই নির্বাচন কমিটির প্রধান ছিলেন ওবায়দুল কাদের। যারা প্রকল্প পরিচালক হতে আগ্রহী তাদের মোট প্রকল্প ব্যয়ের ৫ শতাংশ আগেই জমা দিতে হতো। অগ্রিম ৫ শতাংশ টাকা জমা না দিলে সে প্রকল্প প্রধান হতে পারতো না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)