ঢাবিতে উচ্ছেদ অভিযানের জেরে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাবি সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ অভিযানের জেরে গত শনিবার (২৫ অক্টোবর) রাতে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন ক্যাম্পাসের অংশ হিসেবে গত তিন দিন ধরে এ অভিযান পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) নেতারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এ অভিযানে সহযোগিতা করে।
ঢাকসু নেতারা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মেট্রোরেলের নিচে ও আশপাশে অনেক ভাসমান ব্যক্তি স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, যাদের অনেকে মাদক সেবন, বিক্রি ও রাতে ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত।
শনিবার রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন এই অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করে কয়েকটি বাম সংগঠন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানে কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীরা অভিযানের নিন্দা জানিয়ে একে ‘অমানবিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, উচ্ছেদ কোনোভাবেই এলোমেলোভাবে করা যায় না; এটি পরিকল্পিত ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে হওয়া উচিত।
এক ভাসমান মোমো বিক্রেতা মঈনউদ্দিন বলেন, ঢাকসু নেতা ও প্রক্টরিয়াল টিম আমাকে ও ফুল বিক্রেতাদের মারধর করেছে। দোকান সরানোর সময়ও পুরোপুরি ধ্বংস করে দেয়। এমনকি নারী ও পথশিশুদেরও গালাগাল করেছে।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক নাঈম উদ্দিন বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রয়োজন, কিন্তু তার নামে ভাসমান দোকানদার ও পথশিশুদের জীবিকা ধ্বংস করা ঠিক নয়। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অন্যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হচ্ছে, এটি লজ্জার -প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরায় আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়ার শ্রমবাজার খুললো, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)