পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দিতে ২৭-২৮ জুন ব্যাংক খোলা
কোরবানির ঈদ উপলক্ষে ২৭ জুন থেকে দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে আগামী ২৭ ও ২৮ জুন দুই দিন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দেয়।
সার্কুলারে বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে।
এক্ষেত্রে অফিস সময় সূচি সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা এবং লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।