পেনশন বাস্তবায়নে ৩,৮০০ কোটি টাকার প্রকল্প আসছে
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সর্বজনীন পেনশন কার্যক্রম জোরদার ও পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক রূপরেখা নির্ধারণ করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে প্রকল্পটির নাম ঠিক করা হয়েছে ‘সর্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ’। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানায়, প্রকল্পের কাজ এগিয়ে নিতে অর্থ বিভাগ সম্প্রতি পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। আর্থসামাজিক অবকাঠামো বিভাগ এরই মধ্যে সারসংক্ষেপ তৈরি করে তা অনুমোদনের জন্য পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের কাছে উপস্থাপন করেছে। মন্ত্রীর অনুমোদনের পর এটি ইআরডির কাছে যাবে। এরপর অর্থায়নের জন্য ইআরডি তা এডিবির কাছে পাঠাবে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রকল্পের মেয়াদ হবে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এডিবির ঋণ হবে ২৫ কোটি ডলার, আর সরকার ৭ কোটি ৫০ লাখ ডলারের তহবিল জোগাবে।
চিঠিতে অর্থ বিভাগ বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত সর্বজনীন পেনশন পদ্ধতির ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করা দরকার। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক রূপরেখা নির্ধারণ করা হবে। এ ছাড়া অবকাঠামো স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আর্থিক বিশ্লেষণসহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা সম্ভব হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রকল্পের মেয়াদ হবে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এডিবির ঋণ হবে ২৫ কোটি ডলার, আর সরকার ৭ কোটি ৫০ লাখ ডলারের তহবিল জোগাবে। প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৮০২ কোটি ৫০ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)