পেজেশকিয়ানকে সব ধরনের সহযোগিতা দেবে আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, এই বাহিনী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শনিবার নির্বাচিত প্রেসিডেন্টকে জানানো এক শুভেচ্ছা বার্তায় এ প্রস্তুতি ঘোষণা করেন।
তিনি বলেন, একটি জনপ্রিয় ও বিপ্লবী বাহিনী হিসেবে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দিক নির্দেশনা অনুযায়ী আইআরজিসি সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।
আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইরানি জনগণ নির্বাচন বয়কট করবে বলে পাশ্চাত্য গণমাধ্যম যে প্রচারণার ধুম্রজাল সৃষ্টি করেছিল ইরানি জনগণ তা আরেকবার ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরো বলেন, ইরানের অফুরন্ত সম্ভাবনা ও সক্ষমতার সর্বোচ্চ সদ্বব্যবহার করলে এদেশের বিরুদ্ধে পাশ্চাত্য যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তাতে জয়লাভ করা সম্ভব এবং এক্ষেত্রে নতুন সরকারকে সহযোগিতা করবে আইআরজিসি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।