বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার জেরে মিয়ানমারে জান্তার আগ্রাসন
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
একজন বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্য বন্ধ করার জন্য সরকারদের প্রতি আহ্বান জানায়। তার মতে, ‘এ অস্ত্র বাণিজ্য মিয়ানমার জুড়ে বেসামরিক লোকদের বিরুদ্ধে জান্তার সহিংসতার নৃশংস অভিযানকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।’
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ দূত টমাস অ্যান্ড্রুজ বৃহস্পতিবার জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের কাছে এক প্রতিবেদনে অভিযোগ করেছে, আন্তর্জাতিক অর্থ-ব্যবস্থা মিয়ানমারকে অস্ত্র সংগ্রহে সহায়তা করছে। যা বেসামরিক জনগণের ওপর আক্রমণ চালাতে তাদের সক্ষম করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা, পঙ্গু ও বাস্তুচ্যুত করেছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এক হাজার ২২ জন নারী এবং ৬৬৭ জন শিশুসহ কমপক্ষে পাঁচ হাজার ২৮০ জন বেসামরিক নাগরিক সৈন্যদের হাতে নিহত হয়েছে।
সংস্থাটি রিপোর্টে উল্লেখ করে, কমপক্ষে ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই জনসংখ্যার বিশাল একটি সংখ্যাগরিষ্ঠ এখনো যথার্থ আশ্রয় ছাড়াই রয়েছে এবং ২০ হাজার জনেরও বেশি রাজনৈতিক বন্দী আটক রয়েছে।
অ্যান্ড্রুজ কাউন্সিলকে বলেছে, ২০২৪ সালের মার্চে শেষ হওয়া গত দু’বছরে মিয়ানমারের সামরিক বাহিনী আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার মাধ্যমে ৬৩ কোটি ডলারের অস্ত্র, দ্বৈত-ব্যবহার প্রযুক্তি, উৎপাদন সরঞ্জাম এবং কাঁচামাল কিনেছে।
বিশেষ দূত অ্যান্ড্রুজ ১৬টি বিদেশী ব্যাংক চিহ্নিত করেছে যেগুলো দেশটির শাসকগোষ্ঠীর সামরিক ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো সহজতর করেছে।
সে উল্লেখ করেছে, দেশটির সামরিক বাহিনী এবং তাদের সহকর্মীরা লেনদেনের আসল প্রকৃতিকে অস্পষ্ট করার জন্য সামরিক ফ্রন্ট কোম্পানি স্থাপন করাসহ বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে।
সে গত বছর তার জারি করা একটি প্রতিবেদনে ‘বিলিয়ন ডলার ডেথ ট্রেড’-এর কথা উল্লেখ করেছে। এতে সে সিঙ্গাপুরকে দেশটির সামরিক বাহিনীর তৃতীয় বৃহত্তম অস্ত্র এবং সংশ্লিষ্ট উপকরণ সরবরাহকারী হিসেবে চিহ্নিত করেছে।
সে কাউন্সিলকে বলেছে, ‘সেই প্রতিবেদনের কারণে সরকার অবিলম্বে ব্যবস্থা নিয়েছে এবং আমার অনুসন্ধানের ওপর তদন্ত শুরু করেছে। আমি এই খবর দিতে অত্যন্ত আনন্দিত যে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সিঙ্গাপুর থেকে দেশটির জান্তার সামরিক সরবরাহ ক্রয় প্রায় ৯০ শতাংশ কমেছে।’
সে বলেছে, ‘দুর্ভাগ্যবশত, থাইল্যান্ডের মাধ্যমে তাদের সামরিক সরবরাহ এর বিপরীত রূপ নিয়েছে। দেশটির জান্তা থাইল্যান্ডে নিবন্ধনকৃত সরবরাহকারীদের কাছ থেকে প্রায় ১৩ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যা গত বছরের তুলনায় মোট দ্বিগুণেরও বেশি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












