পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
নিজস্ব সংবাদদাতা:
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি সব খরচ মিলিয়ে দেশে আসছে প্রায় ৫০ টাকায়। সেই পেঁয়াজই খুচরা পর্যায়ে দাম হাঁকা হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও পেঁয়াজের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। কৃষকের স্বার্থ উপেক্ষা করে অদৃশ্য শক্তির চাপে সরকার আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে। তার মতে, আমদানিকারকরা কত দামে পেঁয়াজ আনছেন ও কত দামে বিক্রি করছে- এই তথ্য প্রকাশ করলেই বাজার নিয়ন্ত্রণে আসবে।
দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোম ও মঙ্গলবার দিনে ৫৭৫টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হয়। প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ভারত থেকে ১৯ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আগে প্রতিদিন মাত্র ৫০টি আইপি ইস্যু করা হলেও বাজারে দাম না কমায় আমদানির পরিমাণ বাড়ানো হয়।
কৃষি কর্মকর্তারা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে, পেঁয়াজের দাম ১৫০ টাকা অতিক্রম করলে আমদানির অনুমতি দেওয়া হবে। এ জন্য সিন্ডিকেট করে একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। বাস্তবে ঘাটতি নেই। এরই মধ্যে বাজারে নতুন পেঁয়াজ চলে এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, আমদানির অনুমতি আদায়ের জন্য একটি চক্র ইচ্ছা করে সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। দেশের বিভিন্ন গুদামে এখনও এক লাখ টনের বেশি পেঁয়াজ রয়েছে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, আমদানির অনুমতি পেলেও ভোক্তারা এর সুফল পাচ্ছেন না। সব লাভ যাচ্ছে আমদানিকারকের পকেটে। কারওয়ান বাজারের আড়তদাররা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে আসার পর কেজি ১০০ টাকার নিচে নামার কথা। তবে তার আগেই যদি অতিরিক্ত আমদানির চাপ দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষক।
এদিকে দামের চাপে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পাতাসহ অপরিপক্ব পেঁয়াজ বিক্রি হতে দেখা যাচ্ছে। বেশি লাভের আশায় অনেক কৃষক পুষ্ট হওয়ার আগেই জমি থেকে পেঁয়াজ তুলে ফেলছেন। কৃষি কর্মকর্তাদের শঙ্কা, এতে সামনে প্রকৃত সংকট তৈরি হতে পারে। এভাবে অপুষ্ট পেঁয়াজ বিক্রি করলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় ধাক্কা লাগতে পারে। এ পেঁয়াজ পরিপক্ব হলে ওজনে বেশি হতো। আর পরিপক্ব হওয়ার আগে পেঁয়াজ তুললে তা বেশি দিন সংরক্ষণ করা যায় না।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।