পেঁপের কেজি ৮০ টাকা, কাঁচামরিচ ১৬০
নিজস্ব প্রতিবেদক:
সবজির দাম আরও বেড়েছে। বাজারে বর্তমানে কাঁচা পেঁপের কেজি ৮০ টাকা। দুই দিন আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বিক্রেতারাও জানেন না দাম বৃদ্ধির কারণ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার ঘুরে দেখা জানা যায় সব সবজির দাম চড়া। ৬০ টাকার নিচে কোনও সবজি বিক্রি হচ্ছে না। তবে তেল-ডাল ও মাছের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
মহল্লায় ভ্যানে করে সবজি বিক্রি করেন বিল্লাল। তিনি বলেন, ‘সব সবজির দাম বেশি, যা টাকা নিয়ে এসেছিলাম সব শেষ। তাও অল্প পরিমাণ সবজি কিনতে পেরেছি। পেঁপেতো কিনতেই পারিনি। পাইকারি বাজারেই পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এ কারণে পেঁপে কিনিনি। মহল্লায় গিয়ে আমাকে আরও বেশি দামে বিক্রি করতে হবে। পরে বেচতে পারবো না।’
কাঁচা মরিচ বিক্রেতা সুমন বলেন, ‘কাঁচা মরিচের দাম বেড়েছে। আমি নিজেই দুই-তিন দিন আগে ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি করছি। কিন্তু আমাকে আরও বেশি দামে কিনতে হয়েছে। কেন দাম বেড়েছে জানি না। এখন তো বন্যাও না।’
আরাফাত বলেন, ‘পেঁপের কেজি নাকি ৮০ টাকা। এই পেঁপে কিনেছি ১০ থেকে ১৫ টাকা কেজি। এটা খুব বেশিদিন আগের কথা না। এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কই যাবো?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।