পৃথিবীর বাইরে অন্য গ্রহে বছর ও সময়ের হিসাব কেমন?
, ৩রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যকে ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করছে। সে হিসাবেই নতুন বছর গণনা করা হয়ে থাকে সাধারণত। সৌরজগতের সব গ্রহে কিন্তু বছরের হিসাব এক নয়। একেক গ্রহ একেক গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে। সুতরাং বছরের হিসাবও একেক গ্রহে একেক রকমের।
পৃথিবীতে একটি বছরকে ৩৬৫.২৫ দিন হিসাবে গণনা করা হয়। দশমিক অংশটি স্বাভাবিক হিসেবে নেওয়া হয় না। সে কারণেই প্রতি চার বছর পর পর একটি নতুন দিন লিপ ইয়ার হিসেবে যোগ হচ্ছে। ৩৬৫.২৫ দিনে পৃথিবী সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে সময় নেয়।
কিন্তু অন্য গ্রহগুলোতে এই বছরের ও সময়ের হিসাবটা কেমন???
বুধ:
বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। সৌরজগতের সবচেয়ে দ্রুততম বছর দেখা যায় এই বুধ গ্রহে। সেখানে সৌরজগতের সবচেয়ে ছোট বছর দেখা যায়। পৃথিবীর দিন হিসাবে সেখানে এক বছর ৮৮ দিন স্থায়ী হয়। তবে বুধ গ্রহে দিনের হিসাব কিছুটা আলাদা।
বুধ গ্রহের নিজের অক্ষের ওপর একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় লাগে। প্রায় পৃথিবীর সমান ৫৯ দিন লাগে সেখানে। যার অর্থ, বুধ গ্রহে একটি একক দিন-রাত্রি চক্র তার বছরের প্রায় দুই-তৃতীয়াংশ স্থায়ী হয়। বছরে একবার সূর্যোদয় দেখা যায় সেখানে।
সূর্যের চরম কাছে অবস্থানের কারণে সেখানে দিনের তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস।
শুক্র:
সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। সেখানে এক বছর পৃথিবীর ২২৫ দিনের সমান। শুক্র গ্রহের দিন অস্বাভাবিকভাবে দীর্ঘ। এই গ্রহের একদিন পৃথিবীর ২৪৩ দিনের সমান। এখানে একটি মজার বিষয় হলো- শুক্র উল্টো দিকে ঘোরে, প্রতিমুখী ঘূর্ণনের কারণে সূর্য পশ্চিমে উঠে ও পূর্বে অস্ত যায়। এই অদ্ভুত ঘূর্ণনের কারণে এক সৌরদিবস বা ভেনুসিয়ান দিবসে সূর্যোদয় থেকে সূর্যোদয়ের সময় পৃথিবীর হিসেবে প্রায় ১১৭ দিন দীর্ঘ। অংকের হিসেবে শুক্র গ্রহের একটি বছর তার দিনের চেয়ে ছোট। আপনি সেখানে থাকলে একটি পূর্ণ সূর্যোদয়-সূর্যাস্ত চক্র দেখার আগে আপনার ভেনুসিয়ান জন্মদিন উদযাপন করতে পারেন।
মঙ্গল:
লাল গ্রহ মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ। এই গ্রহের একবার কক্ষপথ আবর্তন করতে পৃথিবীর সমান ৬৮৭ দিন সময় লাগে। একটি মঙ্গলবর্ষ পৃথিবী বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘ। উপবৃত্তাকার কক্ষপথের কারণে মঙ্গল গ্রহের ঋতু পৃথিবীর তুলনায় ভিন্ন রকমের। মঙ্গলের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল সংক্ষিপ্ত কিন্তু উষ্ণ, অন্যদিকে উত্তরের শীতকালের ঠান্ডা কম কিন্তু দীর্ঘ হয়।
বৃহস্পতি:
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এই গ্রহের একবার কক্ষপথ সম্পূর্ণ করতে পৃথিবীর সমান ১১.৮৬ বছর (৪,৩৩৩ দিন) সময় লাগে। দীর্ঘ সময়ের বছর থাকা সত্ত্বেও বৃহস্পতির দ্রুত ঘূর্ণন দেখা যায়। সেখানে সৌরগ্রহের মধ্যে সবচেয়ে ছোট দিন দেখা যায়। মাত্র ১০ ঘণ্টায় বৃহস্পতি গ্রহে একদিন। এই দ্রুত ঘূর্ণনের জন্য বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পটের মতো এর স্বতন্ত্র কাঠামো দেখা যায়।
শনি:
শনির একবার কক্ষপথ সম্পূর্ণ করতে পৃথিবী সমান ২৯.৫ বছর (১০,৭৫৯ দিন) সময় লাগে
ইউরেনাস:
ইউরেনাস অদ্ভুতভাবে ৯৮ ডিগ্রি চরম কোণে কাত হয়ে সূর্যকে আবর্তন করছে। ইউরেনাসে একটি বছর পৃথিবীর ৮৪ বছরের (৩০,৬৮৭ দিন) সমান। হেলে থাকার কারণে ইউরেনাসের প্রতিটি মেরুতে ৪২ বছর একটানা সূর্যালোক ও ৪২ বছর একটানা অন্ধকার দেখা যায়। ইউরেনাস কাত হয়ে থাকে বলে বিষুবরেখায় মেরুর চেয়ে ঠান্ডা হয়।
নেপচুন:
সৌরজগতের প্রায় শেষ প্রান্তে অবস্থিত নেপচুন গ্রহে এক বছর পৃথিবীর ১৬৫ বছরের (৬০,১৯০ দিন) সমান। ১৮৪৬ সালে আবিষ্কারের পর থেকে ২০১১ সালে একটি মাত্র পূর্ণ কক্ষপথ সম্পন্ন করেছে নেপচুন। নেপচুনে একটি ঋতু পৃথিবীর ৪০ বছরের বেশি সময় ধরে চলে।
প্লুটো:
প্লুটোকে একসময় গ্রহের তকমা দেওয়া হতো। এখনকার প্লুটোতে এক বছর পৃথিবীর ২৪৮ বছরের (৯০,৫৬০ দিন) সমান। সূত্র: নাসা, অ্যাস্ট্রোনমি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












