পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়ছে, জুলাই ও আগস্টে তিনটি দিন হবে একটু ছোট
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বিশেষ করে ৯ জুলাই, ২২ জুলাই ও ৫ আগস্ট-এই তিন দিন পৃথিবী এতটাই দ্রুত ঘুরবে যে, প্রতিটি দিন গড় দিনের চেয়ে ১.৫১ মিলিসেকেন্ড (এক সেকেন্ডের হাজার ভাগের দেড় ভাগ) কম দীর্ঘ হবে। এই পরিবর্তন খুব ছোট, কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছে, পৃথিবীর ভেতরের অংশে কিছু পরিবর্তন, মেরু অঞ্চলের বরফ গলে ভরের (ওজনের) নতুন করে বণ্টন, এবং এল নিনো বা লা নিনো নামের আবহাওয়ার ঘটনাগুলো এর পেছনে কারণ হতে পারে। এমনকি চাঁদের অবস্থানও এর সঙ্গে জড়িত থাকতে পারে।
বিজ্ঞানীরা বলছে, এই গতি বেড়ে যাওয়ার সঠিক কারণ আমরা এখনো জানি না। আমাদের ধারণা, এটা পৃথিবীর ভেতরের কোনো পরিবর্তনের কারণে ঘটছে।
এক বিজ্ঞানী বলেছে, আমরা আগে ভেবেছিলাম পৃথিবী ধীরে ধীরে কম ঘুরবে এবং আমাদের ঘড়িতে মাঝে মাঝে এক সেকেন্ড বাড়াতে হবে (লিপ সেকেন্ড)। কিন্তু এখন হয়তো উল্টোভাবে, আমাদের ঘড়ি থেকে এক সেকেন্ড বাদ দিতে হতে পারে, কারণ পৃথিবী আগের চেয়ে বেশি জোরে ঘুরছে।
এই পরিবর্তন যদি চলতেই থাকে, তাহলে ২০২৯ সালের দিকে পৃথিবীর সময় ঠিক রাখতে প্রথমবারের মতো এক সেকেন্ড কমাতে হতে পারে, যা হবে সময় পরিমাপের ইতিহাসে এক নতুন অধ্যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












