‘পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা’
পুলিশ যদি কোনো শিক্ষার্থীর বুকে গুলি ছোড়ে তাহলে পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলে মন্তব্য করেছেন নরসিংদীর আন্দোলনরত শিক্ষকরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সারা দেশে হত্যার বিচারের দাবিতে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন।
এ সময় শিক্ষরা বলেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিপরীতে তাদের দমনপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থীদের ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়ে তাহলে আর কোনো পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলেও জানান শিক্ষকরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।