পুলিশের লুট হওয়া অস্ত্র নিয়ে শঙ্কা
৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে দুর্বৃত্তরা হামলা চালায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানা ও কয়েকটি ফাঁড়িতে। পুলিশের ফাঁকা স্থাপনাগুলো থেকে লুটে নেয় অস্ত্র ও গুলি। বিভিন্ন স্থাপনায় রক্ষিত মামলার গুরুত্বপূর্ণ নথিপথ ও আলামত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর থানা ও ফাঁড়িতে পুলিশ ফিরলেও লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার হয়নি পুরোপুরি। সাধারণ মানুষের সহযোগিতায় কিছুটা উদ্ধার হলেও এখনো হদিস মেলেনি বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫ আগস্ট সিলেট মহানগরীতে পুলিশের স্থাপনাগুলো থেকে ১০১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার ৭৪০ রাউন্ড গুলি লুট হয়। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ছিল রাইফেল, শটগান ও পিস্তল। এর মধ্যে ৮৩টি আগ্নেয়াস্ত্র ও ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এখনো উদ্ধারের বাইরে রয়ে গেছে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার ১৯৯ রাউন্ড গুলি। এদিকে, লুণ্ঠিত সব অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।