পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২০ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম মারা যান। তার মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে ছেলে তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি চালানো হয়, যা তাইমের মৃত্যুর কারণ হয়।
এদিকে গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র হৃদয়কে অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করেন কনস্টেবল আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)