পুরোনো চেহারায় ফিরবে আ’লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও, তা ক্রমেই বাড়ছে।
আওয়ামী লীগের এ সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে, পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার উৎস নিয়ে নানা গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো, তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার কথা নয়। তারা আরও বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে দলটিকে সমর্থন ও উসকানি দিচ্ছে।
এদিকে, কেউ কেউ মনে করছেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে সাহায্য করছে। এমনকি, আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্যও গভীর চক্রান্ত চলছে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে সক্ষম হয়েছে। দেশি-বিদেশি শক্তি তাদেরকে সাহস ও শক্তি প্রদান করছে, এবং এর মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেষ্টা করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।