মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্পাদকীয়-১

পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, সকাল ৪:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৬
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন শেয়ার বাজারের এক বিস্ময়কর অথচ ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাত্র ৫৬ মিনিটে ৩ ট্রিলিয়ন ডলারের উত্থান-পতন! এটি কোনো রূপকথা নয়, বরং আধুনিক পুঁজিবাদের প্রকৃত ও বীভৎস মুখোশ। এক রাজনৈতিক ঘোষণার আবর্তে কীভাবে চোখের পলকে ট্রিলিয়ন ডলারের সম্পদ তৈরি ও ধ্বংস হলো, তা বিশ^বাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে।
তথ্যমতে,গত ২৩ মার্চ ২০২৬ তারিখে সকাল ৭টা ৪ মিনিটে মার্কিন সন্ত্রাসী ড্রাম (ট্রাম্প) ইরানের সাথে যুদ্ধ থামছে বলে একটি ভুয়া ঘোষণা দেয়ার--পরবর্তী ৬ মিনিটে মার্কিন শীর্ষ ৫০০ কোম্পানির শেয়ার দর বাড়িয়ে দেয় এবং মার্কেটে যুক্ত হয় ২ ট্রিলিয়ন ডলার। সকাল ৭:৩১: ইরান জানিয়ে দিল-সব বোগাস কথা, কোনো আলাপই হয়নি। পরবর্তী ৩০ মিনিট: সেই ৫০০ কোম্পানির শেয়ারদর আবার ১ ট্রিলিয়ন ডলার কমে গেল।
অর্থাৎ মাত্র ২৭ মিনিট ব্যবধানে সেই খবর মিথ্যা প্রমাণিত হওয়ার আধা ঘণ্টার ব্যবধানে বাজার ১ ট্রিলিয়ন ডলার হারিয়ে ধসে পড়ে। বাস্তবে এক পয়সা বৃদ্ধি না পেলেও কাগজে-কলমে বদলে গেল অকল্পনীয় অংকের অর্থ। এটাই সেই তথাকথিত 'বিনিয়োগ অর্থনীতি', যা আসলে গুজব ও জুয়ার ওপর প্রতিষ্ঠিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আধুনিক পুঁজিবাজারের বড় অংশই এখন সুদ, জুয়া ও অনুমাননির্ভর লেনদেনে ভরা। মার্কিন বাজারে মিথ্যাবাদী প্রতারক ড্রামের একটি মিথ্যা ঘোষণা ও তার খ-ন-এই দুইয়ের মাঝে কয়েক ট্রিলিয়ন ডলারের যে অদৃশ্য হয়ে গেলো, তাতে সাধারণ বিনিয়োগকারীরা ছিল কেবল অসহায় দর্শক। বাংলাদেশেও কয়েকবার এই রকম শেয়ার বাজারে উত্থান ও পতনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়েছে এবং শেয়ার বাজারের রাঘব বোয়ালরা যারা রাজনৈতিক ক্ষমতাধর তারা আম বিনিয়োগকারীদের সব লুটে নিয়েছে। বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচারও করেছে। নাউযুবিল্লাহ। বাস্তবেই এই পুঁজিবাদী ব্যবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা কেবল দর্শক ও প্রতারণার শিকার। কারণ বাজার খোলার আগেই রাঘব-বোয়ালরা প্রি-ট্রেড পর্যায়ে বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পুরে নেয়। এখানে শ্রম বা উৎপাদনের কোনো গুরুত্ব নেই; বরং অ্যালগরিদমিক ট্রেডিং এবং তথ্যের কারসাজিই মূল চালিকাশক্তি। এটি অর্থনীতি নয়, বরং একটি ‘বৈধ ক্যাসিনো’।
বিশেষজ্ঞদের মতে, বিশ^ শেয়ার বাজারে প্রতিদিন ৬-৭ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়, যার সিংহভাগই বাস্তব উৎপাদনের সাথে সম্পর্কহীন। মাত্র ১ শতাংশ মানুষ বিশে^র অর্ধেক সম্পদ নিয়ন্ত্রণ করছে। ২০০৮ সালের সংকটেও দেখা গেছে, সাধারণ মানুষ সর্বস্ব হারালেও এই ব্যবস্থার জন্মদাতারা আরও ফুলে-ফেঁপে উঠেছে।
পুঁজিবাদের এই সর্বনাশা জুয়াখেলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার বা পুঁজিবাজারে বিনিয়োগ শর্তহীনভাবে জায়েজ নয়। দ্বীনদার অভিজ্ঞ ফক্বীহ ও বিশেষজ্ঞগণ মনে করেন, শেয়ার ব্যবসায় অংশগ্রহণ জায়েজ হওয়ার জন্য কঠোর শর্ত রয়েছে। প্রথমত, কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ হালাল (যেমন: কৃষি, শিল্প, প্রযুক্তি) হতে হবে। দ্বিতীয়ত, সুদ, জুয়া, মদ বা হারাম ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকা চলবে না। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন- “আল্লাহ পাক তিনি ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম।” (সূরা বাকারা শরীফ: ২৭৫ নং আয়াত শরীফ)। অর্থাৎ, যে অর্থনীতি সুদ, জুয়া ও কাল্পনিক জল্পনার ওপর দাঁড়িয়ে থাকে, তা ধ্বংস হতে বাধ্য। ইসলামী ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয় বাস্তব উৎপাদন, কৃষি, শিল্প ও কায়িক শ্রমের ওপর। সেখানে সম্পদ মানেই মেহনতের ফল, কোনো অশুভ গুজবের ফানুস নয়।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় ‘শর্ট সেলিং’, ‘মার্জিন ট্রেডিং’ এবং অতিরিক্ত ‘স্পেকুলেশন’ বা জল্পনা-কল্পনা বৃদ্ধি পেয়েছে, যা মূলত জুয়ারই নামান্তর। ইসলামে সম্পদ তৈরির মূল ভিত্তি হলো বাস্তব উৎপাদন ও শ্রম। কিন্তু গণতান্ত্রিক ও আধুনিক পুঁজিবাদ মানুষকে শ্রমবিমুখ করে কেবল গুজব ও সুদের পেছনে দৌড়াতে শেখায়। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন- “আল্লাহ পাক তিনি সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন।” (পবিত্র সূরা বাকারা শরীফ: ২৭৬ নং আয়াত শরীফ)। অর্থাৎ, যে অর্থনীতি সুদ ও জুয়ার ওপর দাঁড়ায়, তা অবশ্যম্ভাবীভাবে ধ্বংসের পথে যায়। ইনলামী শরীয়তে বিনিয়োগের জন্য তিনটি পদ্ধতি রয়েছে মুরাবাহা, মুদারাবা ও মুশারাকা। এই তিন পদ্ধতিতেই কেবল বিনিয়োগ ও ব্যবসা করা বৈধ।
দ্বীনদার বিশেষজ্ঞগণের মতে, পুঁজিবাদী এই ক্যাসিনো মার্কেট সাধারণ মানুষের ঘাম ও রক্ত চুষে গুটিকয়েক মানুষের পকেট ভারি করে। ২০০৮ সালের আর্থিক সংকটে লাখো মানুষ জীবিকা হারালেও এই ব্যবস্থার হোতারা সরকারি বেইলআউটে আরও ধনী হয়েছে। এই বৈষম্যমূলক ও হারাম ব্যবস্থা ভেঙে ইসলামী ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
দীর্ঘদিন ধরে চলে আসা এই পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। পুঁজিবাদ প্রকৃত অর্থে কোনো উৎপাদনমুখী ব্যবস্থা নয়, বরং এটি ধনীদের সম্পদ বাড়ানোর হাতিয়ার। ক্যানসারের মতো এই ব্যবস্থাকে নির্মূল করতে হলে ইসলামী অর্থনীতির বিকল্প নেই।
মূলত, এসব বাস্তবসম্মত অর্থনৈতিক ইনসাফ কায়েমের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের ‘খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ উনার চেতনা ও জজবা থেকে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পুঁজিবাদী ক্যাসিনো ভেঙে ইসলামী অর্থনীতি নছীব করুন। আমীন।

-মুহম্মদ আরিফুল খবীর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৮ ঘণ্টা আগে “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ দিন আগে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! ২ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১ নভেম্বর, ২০২৬ মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩১ অক্টোবর, ২০২৬ ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৮ অক্টোবর, ২০২৬ পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৭ অক্টোবর, ২০২৬