সম্পাদকীয়-১
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন শেয়ার বাজারের এক বিস্ময়কর অথচ ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাত্র ৫৬ মিনিটে ৩ ট্রিলিয়ন ডলারের উত্থান-পতন! এটি কোনো রূপকথা নয়, বরং আধুনিক পুঁজিবাদের প্রকৃত ও বীভৎস মুখোশ। এক রাজনৈতিক ঘোষণার আবর্তে কীভাবে চোখের পলকে ট্রিলিয়ন ডলারের সম্পদ তৈরি ও ধ্বংস হলো, তা বিশ^বাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে।
তথ্যমতে,গত ২৩ মার্চ ২০২৬ তারিখে সকাল ৭টা ৪ মিনিটে মার্কিন সন্ত্রাসী ড্রাম (ট্রাম্প) ইরানের সাথে যুদ্ধ থামছে বলে একটি ভুয়া ঘোষণা দেয়ার--পরবর্তী ৬ মিনিটে মার্কিন শীর্ষ ৫০০ কোম্পানির শেয়ার দর বাড়িয়ে দেয় এবং মার্কেটে যুক্ত হয় ২ ট্রিলিয়ন ডলার। সকাল ৭:৩১: ইরান জানিয়ে দিল-সব বোগাস কথা, কোনো আলাপই হয়নি। পরবর্তী ৩০ মিনিট: সেই ৫০০ কোম্পানির শেয়ারদর আবার ১ ট্রিলিয়ন ডলার কমে গেল।
অর্থাৎ মাত্র ২৭ মিনিট ব্যবধানে সেই খবর মিথ্যা প্রমাণিত হওয়ার আধা ঘণ্টার ব্যবধানে বাজার ১ ট্রিলিয়ন ডলার হারিয়ে ধসে পড়ে। বাস্তবে এক পয়সা বৃদ্ধি না পেলেও কাগজে-কলমে বদলে গেল অকল্পনীয় অংকের অর্থ। এটাই সেই তথাকথিত 'বিনিয়োগ অর্থনীতি', যা আসলে গুজব ও জুয়ার ওপর প্রতিষ্ঠিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আধুনিক পুঁজিবাজারের বড় অংশই এখন সুদ, জুয়া ও অনুমাননির্ভর লেনদেনে ভরা। মার্কিন বাজারে মিথ্যাবাদী প্রতারক ড্রামের একটি মিথ্যা ঘোষণা ও তার খ-ন-এই দুইয়ের মাঝে কয়েক ট্রিলিয়ন ডলারের যে অদৃশ্য হয়ে গেলো, তাতে সাধারণ বিনিয়োগকারীরা ছিল কেবল অসহায় দর্শক। বাংলাদেশেও কয়েকবার এই রকম শেয়ার বাজারে উত্থান ও পতনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়েছে এবং শেয়ার বাজারের রাঘব বোয়ালরা যারা রাজনৈতিক ক্ষমতাধর তারা আম বিনিয়োগকারীদের সব লুটে নিয়েছে। বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচারও করেছে। নাউযুবিল্লাহ। বাস্তবেই এই পুঁজিবাদী ব্যবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা কেবল দর্শক ও প্রতারণার শিকার। কারণ বাজার খোলার আগেই রাঘব-বোয়ালরা প্রি-ট্রেড পর্যায়ে বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পুরে নেয়। এখানে শ্রম বা উৎপাদনের কোনো গুরুত্ব নেই; বরং অ্যালগরিদমিক ট্রেডিং এবং তথ্যের কারসাজিই মূল চালিকাশক্তি। এটি অর্থনীতি নয়, বরং একটি ‘বৈধ ক্যাসিনো’।
বিশেষজ্ঞদের মতে, বিশ^ শেয়ার বাজারে প্রতিদিন ৬-৭ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়, যার সিংহভাগই বাস্তব উৎপাদনের সাথে সম্পর্কহীন। মাত্র ১ শতাংশ মানুষ বিশে^র অর্ধেক সম্পদ নিয়ন্ত্রণ করছে। ২০০৮ সালের সংকটেও দেখা গেছে, সাধারণ মানুষ সর্বস্ব হারালেও এই ব্যবস্থার জন্মদাতারা আরও ফুলে-ফেঁপে উঠেছে।
পুঁজিবাদের এই সর্বনাশা জুয়াখেলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার বা পুঁজিবাজারে বিনিয়োগ শর্তহীনভাবে জায়েজ নয়। দ্বীনদার অভিজ্ঞ ফক্বীহ ও বিশেষজ্ঞগণ মনে করেন, শেয়ার ব্যবসায় অংশগ্রহণ জায়েজ হওয়ার জন্য কঠোর শর্ত রয়েছে। প্রথমত, কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ হালাল (যেমন: কৃষি, শিল্প, প্রযুক্তি) হতে হবে। দ্বিতীয়ত, সুদ, জুয়া, মদ বা হারাম ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকা চলবে না। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন- “আল্লাহ পাক তিনি ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম।” (সূরা বাকারা শরীফ: ২৭৫ নং আয়াত শরীফ)। অর্থাৎ, যে অর্থনীতি সুদ, জুয়া ও কাল্পনিক জল্পনার ওপর দাঁড়িয়ে থাকে, তা ধ্বংস হতে বাধ্য। ইসলামী ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয় বাস্তব উৎপাদন, কৃষি, শিল্প ও কায়িক শ্রমের ওপর। সেখানে সম্পদ মানেই মেহনতের ফল, কোনো অশুভ গুজবের ফানুস নয়।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় ‘শর্ট সেলিং’, ‘মার্জিন ট্রেডিং’ এবং অতিরিক্ত ‘স্পেকুলেশন’ বা জল্পনা-কল্পনা বৃদ্ধি পেয়েছে, যা মূলত জুয়ারই নামান্তর। ইসলামে সম্পদ তৈরির মূল ভিত্তি হলো বাস্তব উৎপাদন ও শ্রম। কিন্তু গণতান্ত্রিক ও আধুনিক পুঁজিবাদ মানুষকে শ্রমবিমুখ করে কেবল গুজব ও সুদের পেছনে দৌড়াতে শেখায়। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন- “আল্লাহ পাক তিনি সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন।” (পবিত্র সূরা বাকারা শরীফ: ২৭৬ নং আয়াত শরীফ)। অর্থাৎ, যে অর্থনীতি সুদ ও জুয়ার ওপর দাঁড়ায়, তা অবশ্যম্ভাবীভাবে ধ্বংসের পথে যায়। ইনলামী শরীয়তে বিনিয়োগের জন্য তিনটি পদ্ধতি রয়েছে মুরাবাহা, মুদারাবা ও মুশারাকা। এই তিন পদ্ধতিতেই কেবল বিনিয়োগ ও ব্যবসা করা বৈধ।
দ্বীনদার বিশেষজ্ঞগণের মতে, পুঁজিবাদী এই ক্যাসিনো মার্কেট সাধারণ মানুষের ঘাম ও রক্ত চুষে গুটিকয়েক মানুষের পকেট ভারি করে। ২০০৮ সালের আর্থিক সংকটে লাখো মানুষ জীবিকা হারালেও এই ব্যবস্থার হোতারা সরকারি বেইলআউটে আরও ধনী হয়েছে। এই বৈষম্যমূলক ও হারাম ব্যবস্থা ভেঙে ইসলামী ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
দীর্ঘদিন ধরে চলে আসা এই পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। পুঁজিবাদ প্রকৃত অর্থে কোনো উৎপাদনমুখী ব্যবস্থা নয়, বরং এটি ধনীদের সম্পদ বাড়ানোর হাতিয়ার। ক্যানসারের মতো এই ব্যবস্থাকে নির্মূল করতে হলে ইসলামী অর্থনীতির বিকল্প নেই।
মূলত, এসব বাস্তবসম্মত অর্থনৈতিক ইনসাফ কায়েমের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের ‘খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ উনার চেতনা ও জজবা থেকে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পুঁজিবাদী ক্যাসিনো ভেঙে ইসলামী অর্থনীতি নছীব করুন। আমীন।
-মুহম্মদ আরিফুল খবীর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












