‘পিআর পদ্ধতি ব্যক্তির প্রতিনিধি পছন্দের স্বাধীনতা খর্ব করে, দলকে পছন্দ করতে হয়’
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি ব্যক্তির প্রতিনিধি পছন্দের স্বাধীনতা খর্ব করে। এখানে কিন্তু দলকেই পছন্দ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট হবে না।
মাঝে মাঝেই আমরা এমন কিছু বিষয় দেখতে পাই, যেগুলো আমাদের একটু উদ্বিগ্ন করে তোলে- মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পিআর বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে কিন্তু এটার সাথে আমাদের দেশের মানুষের খুব বেশি পরিচিত না। আমরা এক ব্যক্তি, এক ভোট- এটাকে বুঝি। সেভাবেই ব্রিটিশ থেকে এই পদ্ধতিতে কিন্তু এখানে নির্বাচন হয়েছে। পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হয়েছে। আজকে যখন বিষয়টা সামনে আসছে, আন্দোলন হচ্ছে। তখন কিন্তু আপনারা স্বাভাবিকভাবেই অতি দ্রুত একটা নির্বাচন চান, দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, পার্লামেন্ট গঠন করার জন্য। আমরা একটু উদ্বিগ্ন হই, সেজন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি, বিষয়টি আগামী পার্লামেন্টের ওপর ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন, এরপর থেকে পিআরে যাবেন, যাবেন। জনগণ যদি মনে করে পিআরে যাবেন, যাবেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।