পা পিছলে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারচেষ্টায় ছেলেসহ নিহত ৩
মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে উপজেলার ধাপ উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে সময় কচুশাক তুলতে গিয়ে পা পিছলে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। পরে তাকে তুলতে নিচে নামেন ছেলে হুদা মিয়া। এর পর সেফটিক ট্যাংকে নামেন ইবলুল মিয়া। ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা মারা যান। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।