পায়রা হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি -বন্দর চেয়ারম্যান
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের পহেলা জুলাই র প্রথম জেটির উদ্বোধনের মধ্য দিয়ে পায়রা বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বন্দরের প্রথম টার্মিনালের সম্মেলন কক্ষে আয়োজিত পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি ওসম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, পায়রা বন্দর হবে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব একটি বন্দর। বন্দর ঘিরে গড়ে উঠবে নতুন শিল্প এলাকা, যার ফলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। সরকারের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে গতি পাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি।
সভায় বক্তারা, পায়রা বন্দর হবে দেশের প্রথম সম্পূর্ণ ড্রেজড ও কনটেইনার সুবিধাসম্পন্ন গভীর সমুদ্র বন্দর। ইতোমধ্যে ৫৮৯ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং ও ২০৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। এ ছাড়া চীনা বিনিয়োগে নির্মিত রেলসংযোগ ও পোর্ট ফ্যাসিলিটিজ, যেমন টার্মিনাল, পাইপলাইন, টাগ বোট ও মুরিং বোট যুক্ত হবে আগামীদিনে। বন্দরের আশপাশে গড়ে উঠবে পরিবেশবান্ধব আবাসন প্রকল্পও। সভা শেষে বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন অতিথিরা। বক্তারা বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
বন্দর চেয়ারম্যান তার বক্তব্যে জানান, পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের অপারেশন শুরুর আগেই অনেক সীমাবদ্ধতা থাকা সত্তে¦ও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯ টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে এবং এ থেকে সরকার প্রায় ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)