সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
এর আগে গত রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। একই মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।