পায়রা বন্দরের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম
পায়রা বন্দরের উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। পায়রা বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে যে তিনটি প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোতে দুর্নীতি হয়েছে ব্যাপক। ঐ তিনটি প্রকল্পের দুর্নীতির বিষয়টি মন্ত্রণালয় তদন্ত করবে বলে জানা গেছে।
প্রকল্পগুলো হচ্ছে- ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট ফ্যাসিলিটিজ, ক্যাপিটাল অ্যান্ড মেনটেইনেন্স ড্রেজিং স্কিম, পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল অ্যান্ড কানেকটিভিটি প্রজেক্ট। এই তিনটি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। কিছু ক্ষেত্রে ব্যয় সংশোধন করে টাকার পরিমাণও বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরেও তা পায়রা বন্দরের কোনো কাজে আসেনি। বন্দরের নাব্য এখনো ছয় মিটার থেকে সাত মিটারেও দাঁড়ায়নি। এর ফলে বন্দরের পরিচালনা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে। পায়রা বন্দরের কতিপয় দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তা এসব অর্থ আত্মসাৎ করেছে বলে জানা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।