আপনাদের মতামত
পাহাড়ে উপজাতি সন্ত্রাসবাদ (২) : ইউপিডিএফ (৩য় পর্ব)
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
চিত্র : উপজাতি পহাড়ি সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজির রসিদ।
ভুক্তভোগীরা জানান, সীমান্তবর্তী এই সব এলাকার কৃষি জমিতে চাষ করতে, ফসল তুলতে, পাহাড়ি টিলাতে গাছ রোপ, কর্তন করতে ইউপিডিএফকে মোট অংকের চাঁদা দিতে হয়। নয়তো তারা শ্রমিকদের মারধর করে ধরে নিয়ে যায়। মুক্তিপণ আদায় করে।
বাঁশ ব্যবসায়ী শামসুল আলম (৪২) বলেন, পাহাড়ি এলাকায় ব্যবসা করতে হলে প্রথমে ইউপিডিএফকে ১০-৫০ হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। আবার ঘাটে ঘাটে ইউনিয়ন পরিষদ, স্কুল, হিন্দু মন্দির, বৌদ্ধ বিহার, ইউপিডিএফ ও জেএসএসের নামে চাঁদাও দিতে হয়। এভাবে দুই হাজার টাকার বাঁশের চালি ফটিকছড়ি পৌঁছাতে লাগে তিন হাজার টাকা চাঁদা।
গাছ ব্যবসায়ী সেলিম উল্লাহ (৪৫) বলেন, পাহাড়ি এলাকায় গাছ বাগান কাটতে হলে বাগান অনুপাতে দিতে হয় চাঁদা। আবার গাছ ও লাকড়ি গাড়ি প্রতি চাঁদা। এক সিজনের জন্য পাস পারমিট নিতেও হয়। ব্যতিক্রম হলে অপহরণ করে নির্যাতন করে। মুক্তিপণ নেয়।
জিপ গাড়ির মালিক রাশেদুল আলম (৩৩) বলেন, জিপ, ট্রাক, ট্রলি গাড়ি পার্বত্য এলাকায় ডুকলেই পাস নিতে হয়। না হয় ড্রাইভারকে আটক করে বেদম পিটুনি দেয়। গাড়ি নষ্ট করে দেয়।
কাঞ্চনপুরের কৃষক শিমুল (৪৭) বলেন, আমাদের বাপ-দাদার জোত সম্পত্তিগুলো বিগত ২-৩ বছর যাবৎ পরিষদ নামধারী উপজাতিরা দখল করছে। আমাদের তারা কৃষি কাজ করতে দিচ্ছে না। চাষাবাদ করলে চাঁদা দাবি করে।
মূলত চাঁদাবাজি নিরঙ্কুশ রাখতে এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার, মতের ভিন্নতা আর অভ্যন্তরীণ কোন্দলে খুন-খারাবি ও অপহরণসহ নানা অপতৎপরতায় জড়িয়ে পড়ছে সবগুলি উপজাতি সন্ত্রাসী সংগঠন। তাদের সশস্ত্র সংঘাতে তাদের নিজেদের নেতাকর্মী-সমর্থক ছাড়াও মুসলমান বাঙ্গালী, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, রাজনীতিক, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও খুনের শিকার হচ্ছেন।
নিজেদের নিয়ন্ত্রণে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় যে কোনো সময়েই বাঙ্গালী প্রতিপক্ষের নেতাকর্মীদের হত্যা করা ‘মামুলি বিষয়’ হয়ে দাঁড়িয়েছে। এসব সন্ত্রাসী অস্ত্রধারীদের হাতে পাহাড়ি লোকজন ‘টার্গেট কিলিং’-এর শিকার হচ্ছে। এতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রাম। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। নিরাপত্তার অভাবে এর নেতিবাচক প্রভাব পড়ছে তিন জেলার পর্যটন ব্যবসার খাতেও।
পাহাড়ের অর্থই অনর্থের মূল। নানা উৎস থেকে চাঁদাবাজি করে অর্থের পাহাড় গড়তে মরিয়া ইউপিডিএফ, তাই আধিপত্য বিস্তারে অবৈধ অস্ত্র মজুদ করে সংঘাতে লিপ্ত থাকে তারা।
সম্প্রতি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের চালান জব্দ করেছে দেশটির পুলিশ।
অস্ত্রের এই চোরাচালানে ইউপিডিএফ জড়িত বলে জানিয়েছে মিজোরাম পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা ছাড়াও সেখান থেকে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০টি কার্তুজ ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
৩ পার্বত্য জেলার নিরীহ শান্তিপ্রিয় মুসলমান বাঙ্গালীদের বিরুদ্ধে সন্ত্রাসী উপজাতি ইউপিডিএফ-এর সীমাহীন নির্যাতন ও হত্যাকান্ডে হাজার হাজার বাঙ্গালী শহীদ হয়েছেন। তাদের সন্ত্রাসবাদ ও নিজেদেরকে আদিবাসি দাবি করা রাষ্ট্রদ্রোহের শামিল।
দেশ বাঁচাতে, দেশের অখন্ডতা ও সার্বভৌমতা রক্ষার্থে এই উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন।
-মুহম্মদ হাফিজুর রহমান খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












