পাহাড়ে উপজাতি সন্ত্রাসবাদ (২) : ইউপিডিএফ (২য় পর্ব)
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
চিত্র : উপজাতি পহাড়ি সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজির রসিদ।
অনুসন্ধনে জানা যায়, লক্ষ্মীছড়ির দুইদ্যেখোলা, বাইন্যেছোলা এলাকায় ইউপিডিএফের নেতৃত্ব দেয় কমান্ডার সমীর চাকমা । বার্মাছড়ি এলাকা ও রাঙ্গামাটির কাউখালীর এলাকায় নেতৃত্ব দেয় মিলন চাকমা। এ দুই কমান্ডারের রয়েছে প্রায় ৫শ সদস্যের সশস্ত্র প্রশিক্ষিত সন্ত্রাসী। তার মধ্যে শতাধিক নারী সদস্যও রয়েছে। তারা সেখানে ‘পরিষদ’ নামে পরিচিত।
পার্বত্য এলাকার পাশাপাশি ফটিকছড়ির সীমান্তবর্তী ইউনিয়ন লেলাং, কর্ণফুলী চা বাগান, কাঞ্চনপুর, মানিকপুর, রক্তছড়ি, ট্যাকবাড়িয়া, সরকারি ঢেভা, নানুপুরের খিরাম, গামারীতলা, মধ্যছড়ি, দাঁতমারার বালুখালী, সোনারখীল, চাপাতলী, মনাইয়ার দোকান, গোইয়াপাড়া, চিত্তরামের দোকান, কালাপানি, নতুন বাজার, বড়ইতলী, বাগান বাজার, পাইন্দং, ভূজপুর, সাপমারা, নারায়ণহাট এলাকা, রাউজানের নন্দীরখীল, হলদিয়া, এয়াছিন নগর, ডাবুয়াগুলো তারা চাঁদাবাজি করে।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকা এক সময় পার্বত্য বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী শান্তি বাহিনীর নির্যাতন চলতো। ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর জন্ম নেয় পার্বত্য শান্তি চুক্তিবিরোধী জোট ইউপিডিএফ। শান্তি চুক্তির পক্ষের জোট জেএসএসের এক সময় এখানে অবস্থান থাকলেও, পরে তারা এলাকা থেকে বিতাড়িত হয়। সীমান্তবর্তী বাঙালি মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সব সময় তারা নির্মম আচরণ করেছে।
জানা গেছে, ১৯৯৮ সালে প্রবীণ ব্যবসায়ী এজাহার মিয়া কোম্পানিকে অপহরণ করে ইউপিডিএফ। ওই সময়ে ফটিকছড়ি-গহিরার আরো প্রায় ১৫ ব্যবসায়ীকে একযোগে অপহরণ করে। মুক্তিপণ দিয়ে তিনদিন পর তাদের ছাড়া হয়। ২০০৫ সালের পর থেকে পার্বত্য এলাকায় মুসলমান বাঙালিদের ক্রয় করা গাছ বাগান, বাঁশ বাগান, কলা বাগান, হলুদ বাগান, আদা-রসুন বাগান ছেড়ে দিতে বাধ্য করছে।
২০১৪ সালে সেনা বাহিনীর সোর্স হয়ে কাজ করার অপরাধে খিরাম এলাকায় ব্রাশফায়ার করে হত্যা করা হয় ব্যবসায়ী ইউসুফকে। ২০১৩-১৪ সালে অন্তর্কোন্দলের দায়ে কাঞ্চননগরের সরকারি ঢেভায় ব্রাশ ফায়ারে হত্যা করা হয় দুই চাকমা জেএসএস কর্মীকে।
২০১৩ সালে খিরামের বিএনপি নেতা আহমদ ছাপাকে অপহরণ করে মিলন চাকমা বাহিনী। একমাস আটক রাখার পর চার লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছাড়া হয়। ২০১৫ সালে সর্তা বনবিটের কর্মচারী এজাহার মিয়া, হোসেন বলি ও আইয়ুব বলীকে গামরীতলা থেকে অপহরণ করা হয়। এক সপ্তাহ পরে তাদের ১৬ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়।
২০১৫ সালে পাইন্দং এলাকার এক প্রবাসীর শিশু সন্তানকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
২০১৪-১৫ সালের শুষ্ক মৌসুমে ধুরুং বনবিট, সর্তা বনবিট, নারায়ণহাট বনবিট, দাঁতমারা বনবিট, কর্ণফূলী চা বাগান, কাঞ্চন নগর রাবার বাগান, রাঙ্গামাটিয়া রাবার বাগানের লাখ লাখ টাকার মূল্যবান গাছ কেটে উজাড় করেছে। ২০১৫ সালে দাঁতমারার বালুখালী এলাকায় আজিজ সওদাগরের প্রায় কয়েক লাখ আগর গাছ কেটে ফেলে চাঁদা না দেয়ায়।
২০১৪-১৫ সালে ফটিকছড়ির রাঙ্গামাটিয়া, গোপালঘাটা, কাঞ্চনপুর, মানিকপুর, পাইন্দং, দাতমারা এলাকায় গণহারে শতাদিক বাঙালির ঘরে ডাকাতি করে ইউপিডিএফ সন্ত্রাসীরা।
ইউপিডিএফ সন্ত্রসীদের আক্রমণের সর্বশেষ শিকার ফটিকছড়ির ব্র্যাক কর্ণফুলী চা বাগানের দুই ম্যানেজার শাহ নেওয়াজ ও ইলিয়াছ। ব্র্যাক কর্ণফুলী চা বাগান কর্তৃপক্ষ জানান, জাফরাবাদ, দুইধ্যাখোলা, ট্যাকবাড়িয়া, সরকারি ঢেবা, রক্তছড়ি, মানিকপুর এলাকার শত শত একর চা বাগানের ইজারাকৃত জমিতে কাজ করতে দিচ্ছে না ইউপিডিএফ। তারা জমিগুলো তাদের দাবি করে। কিন্তু কোনো সমঝোতায় বসে না। উল্টো চাঁদা দাবি করে বসে। এ জন্য জাফরাবাদ এলাকায় প্রায় ৫ হাজার চা গাছ মরে যাচ্ছে।
দেশ বাঁচাতে, দেশের অখন্ডতা ও সার্বভৌমতা রক্ষার্থে এই উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন।
-মুহম্মদ হাফিজুর রহমান খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












