পাহাড়ি হাটবাজারে মৌসুমি ফলের সমাহার
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
পাহাড়ের মৌসুমি ফলের কদর রয়েছে সারা দেশে। এসব ফল ফরমালিনমুক্ত এবং বেশি সুস্বাদু হওয়ায় পুরো দেশে আলাদা চাহিদা রয়েছে।
এ অঞ্চলে উৎপাদিত ফল জেলার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হয়। ফলের মৌসুম চলাকালে জেলার বাইরে থেকে আসা ব্যবসায়ীরা এ অঞ্চলের ফল সংগ্রহ করে নিজেদের এলাকায় নিয়ে চড়া দামে বিক্রি করেন।
পার্বত্য জেলা রাঙামাটির হাটবাজারগুলো এখন মৌসুমি ফলে সয়লাব। পাকা ফলের মৌ মৌ গন্ধে চারদিক মাতোয়ারা। স্থানীয় ক্রেতারা এসব মৌসুমি পাকা ফল সাধ এবং সাধ্যের মধ্যে কিনে খাচ্ছেন।
পর্যটকরাও ঘোরাঘুরির পাশাপাশি স্থানীয় হাটবাজারে গিয়ে ফরমালিনমুক্ত পাকা আম, কাঁঠাল, আনারস কিনে খান। অনেক পর্যটক আবার আপনজনদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন পাহাড়ি ফল।
রাঙামাটি শহরের কলেজ গেট, বনরূপা, তবলছড়ি বাজারে প্রতিদিন জমে উঠছে মৌসুমি ফলের হাটবাজার। কাপ্তাই হ্রদ মাড়িয়ে বিভিন্ন উপজেলা থেকে চাষিরা ফল নিয়ে আসেন জেলা শহরের হ্রদের ভাসমান হাট সমতাঘাট, পৌর ট্রাক টার্মিনাল এবং ফিসারি ঘাট এলাকায়। ব্যবসায়ী এবং ক্রেতারা এসব ঘাট থেকে মূলত স্থানীয় পাকা মৌসুমি ফলগুলো সংগ্রহ করে থাকেন। এসব ভাসমান হাটে ক্রেতা-বিক্রেতা, চাষি, শ্রমিকদের মিলনমেলা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটগুলোতে কর্মব্যস্ততা দেখা যায়।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই বাজারে পাকা মৌসুমি ফলের সরবরাহ শুরু হয়। মে মাস থেকে মৌসুমি ফলে ভরে যায় হাটবাজারগুলো।
সমতাঘাটে আসা ফল ব্যবসায়ী কাওসার বলেন, এখানকার উৎপাদিত ফল কিনতে এসেছি। প্রায় ২৪ হাজার টাকার আম, কাঁঠাল, আনারস কিনেছি। দাম এবার একটু বেশি মনে হলো। আরও কিনব। এরপর এগুলো চট্টগ্রামে নিয়ে যাব। আশা করছি, লাভ করতে পারব।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর রাঙামাটি জেলায় তিন হাজার ৬২৮ হেক্টর জমিতে আম, তিন হাজার ৩৭৩ হেক্টর জমিতে কাঁঠাল, ১৯ হাজার তিন হেক্টর জমিতে লিচু এবং দুই হাজার ৫৩৭ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এ চারটি মৌসুমি ফল থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৭৭০ মেট্রিক টন।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)