পাহাড়ধসে সাজেকে যোগাযোগ বিচ্ছিন্ন, পর্যটকরা আটকা
বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সব রকম যানচলাচল বন্ধ পড়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাতভর বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড়ধসের কারণে সড়ক বন্ধ হয়ে পড়ায় সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানা যায়। এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে আছে। এতে নারী-শিশুসহ ভোগান্তিতে পড়ছে অনেকেই।
খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সঙ্গে বড় বড় পাথর ও গাছপালা সড়কের ওপর পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এসব পাথর ও গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।