সাগরে লঘুচাপ:
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে আবারও পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম।
প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করলেও আতঙ্কে দিন কাটছে হাজারো পরিবারের। কারণ ২০০৭ সালের ভয়াবহ পাহাড়ধসের পর থেকে দীর্ঘ ১৯ বছরেও দুর্ঘটনা প্রতিরোধে গঠিত কমিটির দেওয়া ৩৬টি সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। ফলে একের পর এক দুর্ঘটনায় এ পর্যন্ত পাহাড়ধস ও মাটিচাপায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের ইতিহাসের ভয়াবহতম পাহাড়ধসে একদিনেই ১২৭ জন নিহত হন। ওই ট্র্যাজেডির পর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠন করা হয় পাহাড় রক্ষা ব্যবস্থাপনা কমিটি। কমিটি পাহাড়ধসের ২৮টি কারণ চিহ্নিত করে ৩৬টি সুপারিশ দিলেও প্রায় দুই দশকেও তার একটিও বাস্তবায়িত হয়নি। ফলে প্রতি বর্ষা এলেই নতুন করে বাড়ে পাহাড়ধসের ঝুঁকি ও প্রাণহানির আশঙ্কা।
বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান বলেন, ২০০৭ সালের পর থেকে পাহাড়ধসে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। অথচ যে ৩৬টি সুপারিশ বাস্তবায়ন করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব ছিল, তার একটি পর্যন্ত কার্যকর হয়নি। ফলে প্রতি বছরই একই ধরনের প্রাণহানি ঘটছে। বর্ষা এলে ঘুম ভাঙে প্রশাসনের। মাইকিংসহ কিছু লোক দেখানো কাজ করেই দায় সারে। সারা বছরই পাহাড় রক্ষায় কোনও কার্যক্রম দেখা যায় না।
পাহাড় রক্ষায় কমিটির সুপারিশগুলোর মধ্যে ছিল- পাহাড়ের পাঁচ কিলোমিটারের মধ্যে নতুন হাউজিং প্রকল্প নিষিদ্ধ করা, পাহাড়ে ব্যাপক বনায়ন, গাইডওয়াল ও ড্রেন নির্মাণ, পাহাড়ি বালু উত্তোলন বন্ধ, পাহাড়সংলগ্ন এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা, ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশের বসতি উচ্ছেদ, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা এবং নগর সম্প্রসারণ কর্ণফুলীর দক্ষিণ পাড়ে পটিয়া-আনোয়ারা অঞ্চলে নেওয়া। বাস্তবে এসব সুপারিশের কোনোটিই বাস্তবায়ন হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আবাসন খাতে অনিয়ম বন্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)