কক্সবাজার সংবাদাদতা:
টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্তে শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিকট এ শব্দে এপারের বাড়িঘর কেঁপে উঠছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এবং গতকাল জুমুয়াবার সকাল ১০টা থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইনে থেমে থেমে এসব বিস্ফোরণ হচ্ছে। যা এখনো চলমান।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা সলিমুল্লা বলেন, বৃহস্পতিবার রাতে কয়েক দফা গুলির শব্দ শোনার পর ভয়ে আর ঘুমাতে পারিনি। রাখাইনের হোয়াইক্যং সীমান্তের খুব কাছ থেকেই এসব গোলাগুলির শব্দ ভেসে আসছে।
জেলে আহমেদ উল্লাহ বলেন, হো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে তীব্র শৈত্য প্রবাহ চলছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। পৌষ-মাঘ মাসের মধ্যভাগে এসে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
শীতের কারণে শীতকালীন রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় গত জুমুয়াবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছে আরও ১২ জন। এছাড়া অন্তত ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মেক্সিকোর ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে, স্থানীয় সময় গত জুমুয়াবার সকাল ৭টা ৫৮মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। হাটবাজার, নির্মাণকাজ ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি।
গতকাল সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিত ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি। এর বাইরে ঢাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাড়িঘর। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে পড়ছে ঘরে। নাফ নদীতে মর্টারশেল পড়ে ধোঁয়ার কু-লী দেখা গেছে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শীতে কাঁপছে পঞ্চগড়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গতকাল জুমুয়াবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, এদিন ৬টায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের মত বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে সপ্তাহ জুড়ে ১০ এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি।
এদিকে ভোরের দিকেই সূর্যের মুখ দেখা গেলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে গিয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, গতকাল সকালে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা আরও ঘন হলে তাপমাত্রা দিন দিন কমতে পারে।
এদিকে রাত থেকে সকাল পর্যন্ত শীতল হাওয়ায় কাঁপছে মানুষ। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও মিলছে না কাঙ্খিত উষ্ণতা। এতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীতে কাঁপছে দেশের বিভিন্ন জেলা। বিশেষ করে উত্তরাঞ্চলে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের ২০ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, সিলেট ও বরিশালে গতকাল সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে নেত্রকোনায় ১৩.৭, খুলনায় ১৩.৬, ভোলায় ১৩.৪, সাতক্ষীরা, দিনাজপুর, নীলফামারীর ডিমলায় ১৩.৩ ডিগ্রি। নীলফামারীর সৈয়দপুরে ১৩.২, পা বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদাদতা:
শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। গতকাল বুধবার এই জেলার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এই তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যেই সর্বনিম্ন। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এই মাসেই জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার এবং গড় আর্দ্রতা ৮১ শতাংশ।
এর আগে গত মঙ্গলবার এই জেলার তাপমাত্রা ছি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের অভ্যন্তরে রাতভর চলা তীব্র গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটিয়েছে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ড জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত রয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এপারের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় এক ঘণ্টা ধরে মিয়ানমারের অভ্যন্তরে প্রচ- গোলাগুলি চলে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, থাইংখাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকায়। ফলে মশার বিস্তার হয়েছে ব্যাপকভাবে এবং মশাবাহিত তিন রোগ- ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রীতিমতো কাঁপছে দিল্লি।
দিল্লির রাজ্য সরকারের অধীন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তথ্য অনুসারে, গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত দিল্লিতে ম্যালেরিয়ায় ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন আক্রান্ত হয়েছে।
গত বছর এই সময়ে নয়াদিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলো ২৩৭ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলো ৪২ জন।
দি বাকি অংশ পড়ুন...












