পাশ্চাত্যের বাইরেও সমর্থন পাচ্ছে ইউক্রেন
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর বৈশ্বিক অঙ্গনে পশ্চিমা প্রভাবের প্রশ্ন সামনে এসেছে। যুদ্ধ শুরুর পর ইউরোপ ও আমেরিকার অনেক বিশ্লেষক মনে করেছিলেন যে, পশ্চিমা দেশগুলোর বাইরের খুব কম দেশই ইউক্রেনের পাশে দাঁড়াবে। বাস্তবে সামরিক সহায়তা না দিলেও এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশই কূটনৈতিকভাবে ইউক্রেনকে সমর্থন করছে।
মনে হয় পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে এসেছে বাকি বিশ্ব। ইউক্রেনের বিষয়ে তারা পশ্চিমকে অনুসরণ না করে স্বাধীনভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে। ঝুঁকেছে রাশিয়া ও চীনের দিকে। কিন্তু বাকি
বিশ্বের কাছে পশ্চিমাদের গুরুত্ব কেন আগের মতো থাকছে না, সেটি অনেকে অনুধাবন করছে না। ইউক্রেন যুদ্ধ হয় তো বিষয়টি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। কিন্তু যুদ্ধ যদি না হতো, তাহলে কি বিষয়টি সামনে আসত না?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা ব্লকের বাইরের দেশগুলো পুরোপুরি নীরব ছিল না। কিয়েভের প্রতি অনেক দেশের সমর্থন ছিল। মার্চে জাতিসংঘ সাধারণ পরিষদে রুশ আগ্রাসনের বিষয়ে সবশেষ ভোট হয়। এতে ১৯৩ টি দেশের মধ্যে রাশিয়ার বিপক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। ৫২টি দেশ মস্কোর পক্ষে অথবা ভোটদানে বিরত থাকে। এর আগে গত বছর অক্টোবরে ইউক্রেনের দখল করা ভূখ-গুলো রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে গৃহীত নিন্দা-প্রস্তাবটিও প্রায় অনুরূপসংখ্যক ভোটে পাশ হয়েছিল। চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা যে কোনো আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।