পারিবারিক বিরোধে বৃদ্ধ বাবাকে ‘খুন’ করে পলাতক ছেলে
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু-ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম নুরুল্লাহ (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।
সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ছেলের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।