পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ مَسَّ اِمْرَأَةً بِشَهْوَةٍ حَرُمَتْ عَلَيْهِ أُمُّهَا وَابْنَتُهَا
অর্থ: “যদি কোনো ব্যক্তি শাহওয়াতের সাথে কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে সে মহিলার মা ও মেয়েকে বিবাহ করা তার জন্য হারাম।”
সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম হলো- যখন ছেলে-মেয়ে সমঝদার হবে তখন তাদের বিছানা বাবা-মায়ের বিছানা থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ.
অর্থ: “তোমরা তোমাদের আওলাদ বা সন্তানদের সম্মানিত নামায আদায়ের আদেশ দান করো, যখন তারা সাত বছর বয়সে পৌঁছে। সম্মানিত নামায আদায়ের জন্য প্রয়োজনে প্রহার করো, যখন তারা দশ বছর বয়সে পৌঁছে। আর সে সময় তাদের বিছানা আলাদা করে দাও।” অর্থাৎ সে সময় মায়ের বিছানায় ছেলে এবং বাবার বিছানায় মেয়ে যাতে না শোয়, না ঘুমায়।” (আবু দাঊদ শরীফ, মুস্তাদরাকে হাকিম, তিরমিযী শরীফ)
কেননা অনেক সময় বেখেয়ালে এমন কাজ ঘটে যেতে পারে, যার কারণে স্বামীর জন্য নিজের স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। যার সংশোধন জীবনে কখনই সম্ভব হবে না। একমাত্র বিচ্ছেদই তার সমাধান যা কেউ কখনো করে না বা করতে চায় না।
একইভাবে পুত্রবধুর শোয়ার জায়গা, শ্বশুরের শোয়ার জায়গা থেকে পৃথক থাকা অত্যাবশ্যক। উপরন্তু পুত্রবধুর জন্য শ্বশুরের কোনো দৈহিক খিদমত করা কখনো উচিত নয়।
তবে কাপড় ধোয়া, খানা-পিনার ব্যবস্থা করে দেয়া ইত্যাদি ধরনের দূরত্বসম্পন্ন কাজ করা যেতে পারে। কিন্তু শারীরিক কোনো খিদমত করা বা নেয়া কিছুতেই শুদ্ধ নয়। অন্যথায় এ ফিতনা-ফাসাদের যামানায় এমনও ঘটনা ঘটে যেতে পারে- যার কারণে স্বামীর জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। যা হালাল করার কোনো পন্থা-পদ্ধতিই থাকবে না। তখন বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। কাজেই বিষয়টিকে খুবই গুরুত্ব দেয়া কর্তব্য। একইভাবে সৎ মা বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলের দৈহিক কোনো খিদমত করবে না এবং নিজেও তার থেকে অনুরূপ দৈহিক খিদমত গ্রহণ করবে না। অবশ্য আর্থিক বা অন্যান্য খিদমত করতে পারবে। কিন্তু দৈহিক খিদমত করা বা নেয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। কেননা দৈহিক খিদমতের কারণে অনাকাঙ্খিত এমন ঘটনা সংঘটিত হতে পারে, যার ফলে সৎ মা তার নিজ স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যাবে।
সৎ মেয়ের ক্ষেত্রেও সৎ বাবার সতর্কতা অবলম্বন করা জরুরী। অন্যথায় স্বীয় স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাওয়ার কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
স্মতর্ব্য যে, এ সকল সতর্কতামূলক হুঁশিয়ারী এ জন্যই করা হয়েছে যে, সেসব ক্ষেত্রে তারা সামান্যতম অসতর্কতার দরুন এমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে; তাতে পরকালীন ক্ষতি তো আছেই দুনিয়াবী এমন অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে- যা সংশোধনের কোনো পথই নেই।
১) স্বামী তার প্রয়োজনে নিজের স্ত্রীকে উঠাতে চায়, কিন্তু ভুলে শাহওয়াতের সাথে নিজের মেয়ের শরীরে হাত পড়ে গেল (হাত পড়ার সাথে সাথে হারাম সাব্যস্ত হওয়ার শর্ত পাওয়া গেলো) তাহলে ঐ স্ত্রী উক্ত স্বামীর জন্য সারা জীবনের তরে হারাম হয়ে যাবে।
একইভাবে স্ত্রী তার স্বামীকে জাগানোর ইচ্ছা করলো। কিন্তু অজান্তে অন্ধকারের মধ্যে তার হাত শাহওয়াতের সাথে তার উপযুক্ত সৎ ছেলের শরীরে লেগে গেলো এবং হারাম হওয়ার শর্তসমূহ পাওয়া গেলো, তাহলে ওই স্ত্রী তার আপন স্বামীর উপর চিরতরে হারাম হয়ে যাবে।
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৮)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












