মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৮)
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম ও কুফরী (৪র্থ অংশ) :
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حَضْرَتْ أبي هريرة رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه أنه قال المرأة كلها عورةٌ حتى ظفرها-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখসমূহও পর্দার অন্তর্ভুক্ত। (আদাবুন নিসা লি-আব্দিল মালিক ইবনে হাবীব -পৃষ্ঠা ২১৬)
عن حَضْرَتْ عبد الله بن جعفر رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل للمرأة المسلمة أن يدخل عليها غلامٌ محتلمٌ فيرى كفيها! ولا تكتحل عنده ولا تلبس عنده ثوباً ولا تخلعه ولا تؤاكله إلا أن يكون مملوكاً لها أو أحداً من ذوي محارمها! فإن فعلت بصقت الملائكة في وجهها-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোন মুসলিম মহিলার জন্য তার প্রাপ্ত বয়স্ক গোলামের সাথে দেখা করা বৈধ নয়। যার কারণে সে তার হাতদ্বয় দেখবে। উক্ত গোলামের উপস্থিতিতে তার সামনে সুরমা দেয়া, পোশাক পরিধান করা, সেন্ডেল খোলা, পরস্পর খাওয়া-দাওয়া করা বৈধ নয়। তবে যদি কেনা গোলাম রক্ত সম্পর্কীয় মাহরাম হয়, তাহলে বৈধ আছে। যদি উল্লেখিত কাজগুলি গোলামের সামনে করা হয় তাহলে ফেরেস্তাগণ উক্ত মহিলার চেহারায় থু থু নিক্ষেপ করেন। (আদাবুন নিসা লি-আব্দিল মালিক ইবনে হাবীব -পৃষ্ঠা ২১৬)
عن حَضْرَتْ أبي بكر بن عبد الرحمن رَحْمَةُ اللهِ عَلَيْه قال: كل شيء من المرأة عورة حتى ظفرها
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখসমূহও পর্দার অন্তর্ভুক্ত। (আহকামুন নিসা লিল ইমাম আহমদ বিন হাম্বল: পৃষ্ঠা-৩৩)
عن حَضْرَتْ أَبِي بَكْرٍ الْحَارِثِ بْنِ هِشَامٍ رَحْمَةُ اللهِ عَلَيْهما قَالَ: الْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتَّى ظُفُرُهَا -
অর্থ: হযরত আবূ বকর আল হারিছ ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখসমূহও পর্দার অন্তর্ভুক্ত। (মুছান্নাফ ইবনে আবী শাইবা-৮/৫৩, আল-মুগনী লি-ইবনে কুদামা-১/৪৩১, যাদুল মুয়াসসার ফী ইলমিত তাফসীর-৩/২৯০, শরহু ছহীহিল বুখারী লি-ইবনি বাত্বাল-২/৩৫, ইকমালুল মু’লিম বি-ফাওয়ায়িদি মুসলিম ২/২৮৬, ফাতহুল বারী লি-ইবনি রজব-২/৩৪৮, আত-তাওদ্বীহু লি-শারহি জামিয়ি’ছ ছহীহ- ৫/৩৩৮)
وقد قال حَضْرَتْ أبو بكر بن عبد الرحمن رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه و حَضْرَتْ الإمام أحمد رَحْمَةُ اللهِ عَلَيْه والإمام مالك رَحْمَةُ اللهِ عَلَيْه وغيرهم إن المرأة كلها عورة حتى ظفرها-
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান, ইমাম আহমদ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিম এবং আরো অনেকে বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখসমূহও পর্দার অন্তর্ভুক্ত। (আল-আদিল্লাতুছ ছাওয়ারিম আলা মা ইয়াজিবু সাতরুহু মিনাল মারয়াতি ইনদান নিসায়ী ওয়াল মাহারিম-পৃষ্ঠা ৪৮)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৭)
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুওয়াল-জাওয়াব : প্রসঙ্গঃ বোরকার ধরণ
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“গাইরুল্লাহর উদ্দেশ্যে হজ্জ করা কবীরা গুনাহ” (পর্ব- ২)
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (৪)
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পারিবারিক তা’লীমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী একটি বিষয়
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৬)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












