আলোকিত মহিলা ছাহাবী :
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার প্রথম নিকাহ মুবারক হয় বিখ্যাত বীর ছাহাবী ইরান অভিযানের সেনাপতি হযরত মুছান্না রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে। ঐতিহাসিক সেতুর জিহাদে হিজরী ১৪ সনে তিনি পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। অতঃপর কাদেসিয়া জিহাদের সেনাপতি হযরত সা‘দ বিন আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে উনার নিকাহ মুবারক অনুষ্ঠিত হয়।
কাদেসিয়ার জিহাদের সময় হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার আহাল হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে ছিলেন। হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন অসুস্থ ছিলেন, যে কারণে তিনি যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন নি। স্বীয় বাসভবনে থেকেই তিনি জিহাদ পরিচালনা করছিলেন।
কাদিসিয়ার জিহাদে হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি একটি সাহসিকতাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ করেছিলেন। তা হচ্ছে হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বন্ধন মোচন করে দেয়া। প্রখ্যাত মুসলিম কবি হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিরুদ্ধে অভিযোগ ছিল, যদিও এ অভিযোগ সঠিক ছিল না। অভিযোগের তদন্তের জন্য মহান খলীফা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক নির্দেশে হযরত সা‘দ ইবনে আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে বন্দী করেন। হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তখন উনার সেনাবাহিনীতে ছিলেন। কাব্য প্রতিভার ন্যায় বীরত্বও ছিল উনার অন্যতম বৈশিষ্ট্য। কাদেসিয়ার ঘোরতর লড়াইয়ের সময় উহাতে অংশগ্রহণ করতে না পেরে তিনি ছটফট করছিলেন।
বিশিষ্ট কবি হযরত আবু মিহজান আছ-ছাকাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন আবৃত্তি করছিলেন কবিতার কয়েকটি বাক্য : আমি শিকলাবদ্ধ অবস্থায়, পরিত্যাক্ত, অথচ বর্শাসহ অশ্বারোহণ করে জিহাদে শরীক হতে পারছি না, এই দুঃখই আমাকে বিষাদগ্রস্থ করার জন্য যথেষ্ট। অতঃপর তিনি হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে অনুনয় বিনয় করে বললেন : আপনি আমাকে ছেড়ে দিন। মহান আল্লাহ পাক উনার নামে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, যদি নিরাপদ থাকি, তবে ফিরে আসব এবং স্বয়ং পায়ে শিকল পরব। আর যদি শহীদ হই, তবে তো আপনারা আমার ঝামেলা হতে বেঁচে গেলেন। হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বীর কবির দুঃখ যথার্থই উপলব্ধি করলেন। সেই সঙ্গে মুসলমানদের এই প্রয়োজনকালে যেভাবে হোক উনাদেরকে সাহায্য করার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি মনস্থির করে ফেললেন। বললেন, আমি আপনার দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে চিন্তা করেছি এবং উত্তম ফয়ছালার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ইসতিখারা করেছি। আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। এই বলে তিনি হযরত সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অনুমতির অপেক্ষা না করেই উনাকে মুক্ত করে দিলেন।
হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বলাকা নামক ঘোড়ায় চড়ে পবিত্র জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উনার অস্ত্র চালনা এবং বলাকার থাবা দেখে মুসলিম সৈন্যরা মনে করলেন, মহান আল্লাহ পাক উনার কোন ফিরিশ্তা নাযিল হয়েছেন। পরিশেষে মুসলমানদের বিজয় হলো। সুবহানাল্লাহ!
হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ফিরে এসে আবার নিজ পায়ে শিকল লাগালেন। এ সময় হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে আনুপূর্বিক সমস্ত ঘটনা শুনালেন। উনাকে জিজ্ঞাসা করে ও তদন্ত কওে জানা গেল যে, উনার বিরুদ্ধে অভিযোগ ভূল ছিল। অতঃপর উনাকে বন্দী দশা থেকে মুক্তি দেয়া হয়।
মুসলমানদের এত বড় বিজয় সাধিত হওয়ার অন্যতম কারণ হযরত আবু মিহজান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাহসিকতার সাথে জিহাদে অংশ গ্রহণ। এর পিছনে ছিল হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সাহসিকতা ও সুদৃঢ় সংকল্প। সুবহানাল্লাহ!
-আনজুম রেহনুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৫)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা কারা?
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












