‘পানিবদ্ধতা নিরসন প্রকল্পের টাকা কি নিজেদের পকেটে ভরেছে’
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর প্রধান প্রধান সড়ক ও গলিতে পানিবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট, পশ্চিম খুলশী মুরাদপুর, জিইসি, মেহেদীবাগ, ফরিদার পাড়া, চকবাজার, কাপাসগোলা, শুলকবহর, ষোলশহর, মোগলটুলী, চান্দগাঁও, খতিবের হাট, সিঅ্যান্ডবি কলোনি, কাতালগঞ্জ, হালিশহর, বাকলিয়া ডিসি রোড, তালতলা এলাকাসহ বিভিন্ন স্থানে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
পাঁচ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলমান পানিবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে সিডিএ‘র প্রকল্প পরিচালক প্রকৌশলী আহমেদ মাঈনুদ্দীন বলেন, পানিবদ্ধতা নিরসনে সিডিএর নেওয়া মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেড। ২০১৮ সাল থেকে শুরু হওয়া প্রকল্পটির বতর্মান অগ্রগতি ৬৫ শতাংশ। বর্তমানে খালের বিভিন্ন স্থানে রিটেইনিং ওয়াল, রেগুলেটর স্থাপনের কাজ চলছে।
ছয় বছর ধরে কাজ করেও এখনও পানিবদ্ধতায় তেমন সুফল পাচ্ছে না নগরবাসী, এর কারণ জানতে চাইলে প্রকল্প পরিচালক কোনো সদোত্তর না দিয়ে বলেন, প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত রয়েছে। পুরো কাজ শেষ হলে মানুষ সুফল পাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।