পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
নোয়াখালী সংবাদদাতা:
দ্বীপ উপজেলা হাতিয়ার পানিবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেয়া সম্ভব না হওয়ায় নাজমা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ওই গ্রামের জেলে হক সাবের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। গত দুইদিনে স্বাভাবিক হলেও গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে অতিরিক্ত জোয়ারে ফের ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক ও চলাচলের পথ পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এর মধ্যে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে প্রসববেদনা শুরু হলে নাজমা আক্তারকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে চারদিকে পানি জমে থাকায় এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় তাকে সময়মতো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।